Friday, June 26, 2026

প্রয়াত সুপ্রিম কোর্টের কিংবদন্তী আইনজীবী ফলি এস নরিম্যান, শোকের ছায়া সব মহলে

Date:

Share post:

প্রয়াত সুপ্রিম কোর্টের (Supreme Court of India) বিশিষ্ট আইনজীবী ফলি এস নরিম্যান (Fali S Noriman)। বুধবার সকালে দিল্লির (Delhi) বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ফলি এস নরিম্যান ছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী (Lawyer)। ১৯৯১ সালে পদ্মভূষণ এবং ২০০৭ সালে পদ্মবিভূষণ সম্মান তাঁকে দেওয়া হয়। ১৯৯১ থেকে ২০১০ পর্যন্ত তিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত রাজ্যসভার মনোনীত সদস্যও ছিলেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে ৩৭০ ধারা মামলায় সাম্প্রতিক রায় নিয়ে কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করেছিলেন নরিম্যান। কর্মজীবনের শুরুতে বম্বে হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে ১৯৭২ সালে তিনি দিল্লি যান এবং দেশের সলিসিটর জেনারেল নিযুক্ত হন। ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্তে পদত্যাগ করেন তিনি। কর্মজীবনে নরিম্যান বেশ কয়েকটি যুগান্তকারী মামলার সঙ্গে যুক্ত ছিলেন।

তবে আত্মজীবনী হোয়েন মেমরি ফেডস-এ ভোপাল গ্যাস ট্রাজেডি মামলার কথা উল্লেখ করেছেন। যেখানে তিনি সিনিয়র কাউন্সেল হিসেবে ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনের প্রতিনিধিত্ব করেছিলেন। এদিন তাঁর মৃত্যুতে সব মহলেই নেমে এসেছে শোকের ছায়া। দেশের বর্তমান সলিসিটর জেনারেল তুষার মেহতা শোকপ্রকাশ করে বলেন, জাতি বুদ্ধি ও প্রজ্ঞার বিশাল ব্যক্তিত্বকে হারাল। অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভিও ফলি এস নরিম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...