Friday, June 26, 2026

অশ্বিনকে দুবছর আগেই অধিনায়ক করা যেত, কেন বললেন গাভাসকর?

Date:

Share post:

রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর বললেন, দুবছর আগেই তাকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল। রাজকোটে ইংল্যান্ডের জ্যাক ক্রলিকে আউট করে ৫০০ উইকেট দখল করেন অশ্বিন। লিটল মাস্টারের মত, অশ্বিনের মধ্যে অধিনায়ক হওয়ার সব গুণ ছিল। গাভাসকর এক্স হ্যান্ডেলে লিখেছেন, বছর দুয়েক আগেই অশ্বিনকে নেতৃত্ব দেওয়া যেত। অশ্বিনকে অধিনায়ক করার সেটাই ছিল আদর্শ সময়। বছর দুয়েক-তিনেক ধরে বিভিন্ন ভারতীয় দল খেলানো হচ্ছে। সিনিয়র প্লেয়ার নিয়ে ২০২১ সালে ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছিল ভারতীয় দল।
পাঁচশো টেস্ট উইকেট নেওয়ার জন্য অশ্বিনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, দুর্দান্ত ক্রিকেটার অশ্বিন। এখনকার ক্রিকেটের অন্যতম চিন্তাবিদও বলা যায় অশ্বিনকে। সবসময়ে নতুন, অন্যরকম কিছু করতে চায়। সে রান আপ হোক বা ডেলিভারি অ্যাকশন এবং অতি অবশ্যই ব্যাটারকে পর্যুদস্ত করা। সব সময়ে নতুন কিছু ভাবনাচিন্তা চলে অশ্বিনের মাথায়। নতুনত্ব কিছু করার চেষ্টা সবসময় অশ্বিনের মধ্যে থাকে।গাভাসকর আরও লিখেছেন, বছর দুয়েক আগে ভারতের নেতৃত্ব অশ্বিনকে দেওয়া যেত। সেই সময়ে দুটো ভারতীয় দল একইসঙ্গে খেলছিল। খুব ভালো অশ্বিন, আশা করি আরও উইকেট তুমি দখল করবে, বৈচিত্র্য আনবে ডেলিভারিতে এবং ভিন্ন ভিন্ন বোলিং অ্যাকশনেও দেখা যাবে তোমাকে। গাভাসকরের কাছ থেকে এই প্রশংসা পেয়ে রীতিমতো আপ্লুত অশ্বিন।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...