Friday, April 3, 2026

৬ মার্চ বঙ্গ সফরে নরেন্দ্র মোদি, আসছেন না শাহ

Date:

Share post:

গত কয়েকদিন ধরে অশান্ত রাজ্যের সন্দেশখালি গ্রাম। এই ইস্যুকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা নিতে তৎপর বিজেপি। এহেন পরিস্থিতির মাঝেই ঘোষিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফর। জানা যাচ্ছে, আগামী ৬ মার্চ রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির মাঝে তাঁর এই সফর নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। তবে নরেন্দ্র মোদির পাশাপাশি আগামী ২৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের কথা থাকলেও তাঁর এই সফর বাতিল হচ্ছে বলে জানা যাচ্ছে।

রাজ্যে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এই সফর হলেও বিজেপি চাইছে প্রধানমন্ত্রীর মুখে উঠে আসুক সন্দেশখালির প্রসঙ্গ। যাতে রাজনৈতিকভাবে বাংলায় ব্যাকফুটে চলে যাওয়া বিজেপি কিছুটা অক্সিজেন পায়। সেই মতোই বারাসাতে বিজেপির একটি জনসভায় আয়োজন করা হচ্ছে যেখানে ভাষণ দিতে পারেন মোদি। এখান থেকেই মোদির মুখে শোনা যেতে পারে সন্দেশখালি ইস্যু। ইতিমধ্যেই মোদির সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্য বিজেপিতে। গেরুয়া শিবির চাইছে সন্দেশখালির আগুনকে জিইয়ে রেখে নির্বাচনে ফায়দা নিতে। আসন্ন রাজ্য সফরে মিথ্যাচারের রাজনীতিকে লোকসভা নির্বাচনে কোনওভাবেই হাতছাড়া করতে চান না মোদি সহ বঙ্গ বিজেপির নেতারা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...