Thursday, February 19, 2026

সমঝোতার বার্তা কেজরির, দিল্লিতে কংগ্রেসকে ৩ আসন ছাড়বে আপ

Date:

Share post:

পাঞ্জাব, গুজরাট, অসমের মতো একাধিক রাজ্যে হাত ছেড়ে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। তবে দিল্লিতে ৭ লোকসভা আসনের মধ্যে কংগ্রেসকে তিন আসন ছাড়তে রাজি অরবিন্দ কেজরিওয়াল। এবিষয়ে জাতীয় কংগ্রেসকে বার্তাও দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এমনটাই দাবি করা হয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বুধবার লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা প্রসঙ্গে জানিয়েছিলেন, “দেখা যাক আগামী দু-তিন দিনের মধ্যে কী হয়।” তবে সমঝোতার বিষয়টি আরও আগে চূড়ান্ত হওয়া উচিত ছিল বলেও জানান তিনি। কেজরির দলের তরফে বুধবারই তিন আসন ছাড়ার ‘বার্তা’ কংগ্রেস হাইকমান্ডকে দেওয়া হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি। অবশ্য কিছুদিন আগেও এই আসন সমঝোতা নিয়ে দীর্ঘ জট তৈরি হয়েছে আপ ও কংগ্রেসের মধ্যে। আপের তরফে দিল্লির সাতটি আসনের মধ্যে একটি বা দু’টি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কংগ্রেস অন্তত তিনটিতে লড়ার দাবিতে অনড় থাকায় আলোচনা ভেস্তে গিয়েছিল। এই পরিস্থিতিতে দিল্লিতে আপের তরফে ৩ আসন কংগ্রেসকে ছাড়ার বিষয়টি নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।

তবে দিল্লিতে ৩ আসন ছাড়লেও আপের সংগঠন রয়েছে দেশের এমন রাজ্যে একলা চলো নীতি নিয়েছে আম আদমি পার্টি। পঞ্জাব, গুজরাত, অসম, গোয়া-সহ বিভিন্ন রাজ্যে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে না বলে স্পষ্ট জানিয়েছে কেজরির দল। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে ‘আপ’ শাসিত দিল্লির সাতটি আসনের সবগুলি আসনই জিতেছিল বিজেপি। তাৎপর্যপূর্ণ ভাবে তার মধ্যে পাঁচটি আসনেই কংগ্রেস দ্বিতীয় স্থানে ছিল। যদিও ২০২০ সালে দিল্লির বিধানসভায় বেশির ভাগ আসনে জিতে কেজরীওয়াল ফের মুখ্যমন্ত্রী হয়েছেন। গত বছর দিল্লির পুরসভাও বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে আপ। এই পরিস্থিতিতে আপ এবং কংগ্রেসের জোট হলে দেশের রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ভোট পণ্ডিতদের একাংশ মনে করছেন।

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...