Friday, April 3, 2026

মিলে গিয়েছিলো বিরাটের বিয়ে থেকে কেরিয়ারের সাফল্য, এবার কোহলির অবসর নিয়ে কী বললেন সেই জ্যোতিষী?

Date:

Share post:

এক জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী নাকি পুরোপুরি মিলে গিয়েছে বিরাট কোহলির জীবনে। কখন বিরাটের বিয়ে হবে, কবেই বা তাঁর সন্তান হবে তা নাকি তিনি আগেই ভবিষ্যদ্বাণী করে জানিয়েছিলেন, আর তা নাকি মিলে গিয়েছে হুবহু। আর এবার সেই জ্যোতিষীই জানালেন বিরাটের অবষরের কথ। সেই জ্যোতিষীর মতে, ২০২৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বিরাট।

সেই জ্যোতিষী এর আগে দাবি করেছিলেন যে ২০১৭ সালের শেষ থেকে ২০১৮ সালের শুরুতে বিরাটের বিয়ে হবে। সেটা মিলে গিয়েছিল। ২০১৭ সালের ১১ ডিসেম্বর বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেছিলেন বিরাট। সেই জ্যোতিষী ফের জানিয়েছিলেন, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিরাটের ব্যাট থেকে বড় রান আসবে না। সেটাই হয়েছিল। এর পাশাপাশি তিনি জানিয়েছিলেন ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিরাট দ্বিতীয় সন্তানের বাবা হবেন। সেটাও মিলে গিয়েছে। ১৫ ফ্রেব্রুয়ারী পুত্র সন্তানের বাবা হলেন বিরাট। তার নাম রাখা হয়েছে অকায়। আর এবার তিনি জানালেন বিরাটের অসরের ঘোষণার সময়। একটি ফেসবুক পেজে ভবিষ্যদ্বাণী করেছেন সেই জ্যোতিষী। সেখানে তিনি লিখেছেন, বিরাটের কেরিয়ারে ২০২৫ সালের আগস্ট মাস থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত একেবারেই মাঝারি মানের হবে। তারপরে ওঁর কেরিয়ার আবার ভাল হতে শুরু করবে। ২০২৭ সালের শুরু খেকে বিরাটের ফর্ম ভাল হবে। ফর্মের শিখরে থাকাকালীন ২০২৮ সালের মার্চ মাস নাগাদ অবসর নেবেন বিরাট।“

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে নাকি জোর করেই চতুর্থ টেস্টে বসিয়ে দেওয়া হয়েছে বুমরাহকে, কিন্তু কেন ?


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...