Saturday, April 4, 2026

দোষীরা শাস্তি পাবে, সন্দেশখালিতে প্রতিশ্রুতি রাজীব কুমারের

Date:

Share post:

সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় অভিযুক্তরা শাস্তি পাবে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বুধবার সন্ধ্যা থেকে দফায় দফায় সন্দেশখালি, ধামাখালি এলাকার সিভিক পুলিশের সঙ্গে কথা বলার পর আজ সেখান থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন রাজীব(DG Rajib Kumar)। সকাল আটটা নাগাদ PWD বাংলো থেকে বেরিয়ে সোজা বোটে চড়েন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যারা যারা আইন ভেঙেছে তাঁদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। আমাদের সঙ্গে সহযোগিতা করুন” এর পাশাপাশি কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন সেই অনুরোধও করেন রাজীব।

সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাতেই পুলিশ সুপারের সঙ্গে ডিজির বৈঠক হয়। তার আগে দু’ঘণ্টা পাঁচ মিনিটের গোপন অভিযানে যান রাজীব। রাতে তিনি সন্দেশখালিতেই ছিলেন। ধামাখালিতে মহিলা পুলিশের সঙ্গে কথাও বলেন। সঙ্গে ছিলেন এডিজি সাউথ বেঙ্গল। মিনাখাঁয় SDPO অফিসে যান তিনি। এর আগে বুধবার সন্ধ্যায় ছটা বেজে কুড়ি মিনিটে নদীপথে বেরিয়ে পড়েন তিনি। কিছুটা দূর যাওয়ার পর তাঁর লঞ্চের আলো নিভে যায়। এরপর তিনি ফেরেন প্রায় ৮টা ২৫ মিনিট নাগাদ। এই সময়টায় বেশ কয়েকটি দ্বীপে গিয়ে খোজ খবর করেন বলেই মনে করা হচ্ছে।। যদিও এই নিয়ে তিনি সংবাদমাধ্যমকে কিছু না বললেও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে জমি সংক্রান্ত বা অন্যান্য যেসব অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে তার ভিত্তিতে তদন্ত চলছে এবং কোনও দোষী রেহাই পাবেন না। বেশ কিছুদিন ধরে পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, কিন্তু রাজ্য পুলিশের ডিজির পদক্ষেপে আশ্বস্ত সন্দেশখালি। কলকাতা ফিরেই সোজা নবান্নে পৌঁছে যান রাজীব কুমার। সূত্রের খবর গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তিনি।


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...