Wednesday, June 24, 2026

আজ দিনভর উত্তর ও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

Date:

Share post:

বেড়েছে তাপমাত্রা, তবে ভোর রাতের হালকা শীতের অনুভূতিতে কি বিশেষ ইঙ্গিত? হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা আর দক্ষিণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতে গরম না কমলেও শিরাশিরানি একটা অনুভূতি থাকবে আজ রাতের দিকে। জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

বুধবারের পর বৃহস্পতিবারেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ শিলাবৃষ্টি হতে পারে। যদিও তাতে গরম কমার কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির জেরে উত্তরবঙ্গের শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। পশ্চিমের জেলায় বৃষ্টি বাড়বে। কলকাতা, বীরভূম, হুগলি সহ বিভিন্ন জেলায় আজ বৃষ্টির পরিমাণ বাড়বে।


Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...