Tuesday, March 31, 2026

এগিয়ে থেকেও জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে হার লাল-হলুদের

Date:

Share post:

এগিয়ে থেকেও জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে হারল ইস্টবেঙ্গল এফসি। এদিন অ্যাওয়ে ম্যাচে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার আক্রমণেও গেলেও গোলের ব্যবধান বাড়াতের পারেনি কুয়াদ্রাতের দল। সেই গোল গুলো এলে ম্যাচের ফলাফল কিছু অন্য হতে পারত। এদিন লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন নন্দকুমার।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ১৬ মিনিটের মাথায় নিশ্চিত গোল হাতছাড়আ করে জামশেদপুর। বল নিয়ে এগিয়ে চলেন সেভেরিও। বক্সের ঠিক বাইরে থেকে দূরপাল্লার শট। কিন্তু বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক গিল।। নিশ্চিত গোল হাতছাড়া হয় জামশেদপুরের। এরপরই পাল্টা আক্রমণ চালায় লাল-হলুদ। যার ফলে ম্যাচের ৪৫ মিনিটে গোলের দরজা খোলে কার্লোস কুয়াদ্রাতের দল। ম্যাচের ৪৫ মিনিটে গোলক্ষককে বোকা বানিয়ে গোল করেন নন্দকুমার। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে কুয়াদ্রাতের দল। একের পর এক আক্রমণ চালায় ইস্টবেঙ্গল। তবে পাল্টা আক্রমণ করতে ভুল করেনি জেমশেদপুর। তবে এরই মধ্যে ম্যাচের ৭৫ মিনিটে বড় সুযোগ হাতছাড়া করে লাল-হলুদ। আরও একটি গোল হয়ে যেতে পারত ইস্টবেঙ্গলের। অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া হল বিষ্ণুর। বার পোস্টে লেগে বল ফিরে আসে। এরপর ম্যাচের ৮০ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন মহেশ। এরপরই পাল্টা আক্রমণে ঝাপায় জামশেদপুর। যার ফলে ম্যাচের ৮১ মিনিটে সমতা ফেরায় তারা। ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান রেই। এরপর একের পর এক আক্রমণ চালায় জামশেদপুর। যার ফলে ম্যাচের অতিরিক্ত সময়ে ২-১ গোলে এগিয়ে যায় জামশেদপুর। ফ্রি-কিক থেকে গোল করেন মানজোরো।

আরও পড়ুন- ধ.ষর্ণের অভিযোগে জে.ল আলভেজের, বড় শা.স্তির মুখে ব্রাজিলের তারকা ফুটবলার

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...