Tuesday, June 23, 2026

সল্টলেকে সিবিএসসি বোর্ডের পরীক্ষা চলাকালীন রক্তাক্ত অবস্থায় শৌচালয়ে ছাত্রী!

Date:

Share post:

স্কুলের শৌচাগার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। ঘটনা সল্টলেকের এপিজে স্কুলে। বৃহস্পতিবার স্কুলের শৌচাগার থেকে ওই দ্বাদশ শ্রেণির ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। আপাতত সেখানেই চিকিৎসাধীন ওই ছাত্রী।

সিবিএসসি বোর্ডের আদিত্য একাডেমির দ্বাদশ শ্রেণির পরীক্ষা কেন্দ্র সল্টলেকের এপিজে স্কুল। বৃহস্পতিবার ছিল ইংরেজি পরীক্ষা। জানা গিয়েছে, ইংরেজি পরীক্ষা দিতে সকাল সাড়ে ১০টার সময় স্কুলে আসে ওই ছাত্রী। বেলা দেড়টায় পরীক্ষা শেষ হওয়ার কুড়ি মিনিট আগে শৌচালয়ে যাওয়ার উদ্দেশে ক্লাস থেকে বের হয় ওই ছাত্রী। তারপরই শৌচালয়ের ভিতর গলার নলি ও হাতের শিরা কাটা অবস্থায় তাকে পাওয়া যায়। আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী।

খোঁজাখুঁজি করতে করতে শৌচালয়ে গিয়ে দেখা যায়, ভিতরে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে ওই ছাত্রী। খবর দেওয়া হয় বিধান নগর পূর্ব থানাকে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। তদন্ত শুরু করেছে বিধান নগর পূর্ব থানার পুলিশ।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...