Saturday, April 4, 2026

কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে, আশঙ্কাপ্রকাশ আম আদমি পার্টির

Date:

Share post:

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের তলব করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি আগামী ২৬ ফেব্রুয়ারি তাকে দিল্লির ইডির সদর দফতরে হাজিরা দিতে বলেছে। প্রসঙ্গত, এই মামলাতেই এর আগে মোট ছ’বার কেজরিওয়ালকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি একবরাও হাজিরা দেননি। এই আবহে নতুন করে দিল্লির মুখ্যমন্ত্রী-কে নিয়ে আশঙ্কাপ্রকাশ করল আম আদমি পার্টি। যে কোনওদিন কেজিরওয়ালকে হেফাজতে নেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে দল।

এই বিষয়ে শুক্রবার আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে আগামী ২-৩ দিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে। প্রশ্ন হল, কেন্দ্রীয় সরকার এত তাড়াহুড়ো করছে কেন? এমনকি বিজেপির লোকজনও আমাদের বলছেন যে যদি কংগ্রেসের সঙ্গে জোট তৈরি হয়, অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢোকানো হোক এবং আমরা যদি তাঁকে বাইরে দেখতে চাই তবে একটাই উপায় আছে- অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের অংশ হবেন না।’

ওই নেতা আরও দাবি করেন, এটা স্পষ্ট যে বিজেপি খুবই নার্ভাস। তারা মনে করে, আপ ও কংগ্রেস একজোট হলে, যেখানেই জোট হোক, যে রাজ্যেই হোক না কেন, বিজেপির পক্ষে সরকার গঠন করা কঠিন হবে।আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির র‍্যাডারে কেজরিওয়াল। এর আগে ছ’বার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছে। কখনও মধ্যপ্রদেশের বিধানসভা ভোটের প্রচারে ব্যস্তার কথা জানিয়ে হাজিরা এড়িয়েছেন। তো কখনও ১০ দিনের উপাসনায় যোগ দেওয়ার কথা জানিয়ে সমন এড়িয়ে গিয়েছেন।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...