Tuesday, February 10, 2026

বোর্ডের নির্দেশ অমান্য, ঈশান কিষাণ, শ্রেয়সকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই : সুত্র

Date:

Share post:

ঈশান কিষাণ, শ্রেয়স আইয়রকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সুত্রের খবর, বারবার তাদের বলা হচ্ছে রঞ্জিট্রফির ম্যাচ খেলতে, তবে বোর্ডের নির্দেশে কর্ণপাত করছেন না ভারতের এই দুই ক্রিকেটার। আর তাই ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়রকে নিয়ে চরম সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। সুত্রের খবর, ঈশান এবং শ্রেয়স দুই তারকাকেই কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে বাতিল করার পথে হাঁটছে বোর্ড। এমনটাই বলা হচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে।

জানা যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই বোর্ডের তরফে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা জানিয়ে দেওয়া হবে। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি নাকি ইতিমধ্যেই নামের তালিকা চূড়ান্ত করে ফেলেছেন। আর সেই তালিকায় নাকি নাম নেই ঈশান-শ্রেয়সের। গত সিজনে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণকে যথাক্রমে বোর্ডের বি এবং সি ক্যাটাগরিতে রাখা হয়েছিল।

টিম ম্যানেজমেন্টের তরফে বারবার বলা হয়েছে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার কথা। বোর্ডের সচিব জয় শাহ শীর্ষস্থানীয় সমস্ত ক্রিকেটারদের ইমেল মারফত জানিয়ে দিয়েছেন, টিম ইন্ডিয়া সেট আপে না থাকলে সমস্ত ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতেই হবে। চোট এবং রিহ্যাব সংক্রান্ত ইস্যু থাকলে অবশ্য আলাদা কথা। তবে বোর্ডের এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছেন ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়র। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ব্যক্তিগত কারণে দল ছেড়ে দেশে ফিরে এসেছিলেন ঈশান। কোচ রাহুল দ্রাবিড় ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার কথা জানান তারকাকে। তবে চলতি রঞ্জিতে ঝাড়খণ্ডের হয়ে একটি ম্যাচেও খেলেননি তারকা উইকেটকিপার ব্যাটার। টেকনিক উন্নতি করার কারণ দেখিয়ে ঈশান রয়েছেন বরোদায়। অন্যদিকে, শ্রেয়স আইয়ার আবার পিঠের সমস্যার অজুহাত দিয়েছেন। শ্রেয়স আবার অসামের বিরুদ্ধে মুম্বইয়ের শেষ রঞ্জি ট্রফি লিগের ম্যাচে অনুপস্থিত ছিলেন। শ্রেয়স মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দেন, তাঁর পিঠে সমস্যার কারণে কোয়ার্টার ফাইনালে বরোদার বিপক্ষে খেলতে পারবেন না। এরপরে শ্রেয়স বিপদে পড়ে যান। এনসিএ-র মেডিক্যাল দলের প্রধান নীতিন প্যাটেল সরাসরি মুম্বই ক্রিকেট সংস্থাকে ইমেল-এ লিখে দেন, শ্রেয়সের চোটের কোনও সমস্যা নেই। আর এরপরই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে যায় তাহলে কি আইপিএলে খেলার জন্য নিজেকে বাঁচিয়ে রাখছেন তারকা।

আর এই কারণেই নাকি দুই তরুণ ক্রিকেটারকে নিয়ে বিরক্ত বিসিসিআই। তারা নাকি ঠিক করে নিয়েছে, শ্রেয়স-ঈশানকে আর কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে না। নতুন পারফর্মারদের নেওয়া হবে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ গত সপ্তাহে কেন্দ্রীয় ভাবে চুক্তিবদ্ধ এবং ভারতীয় ‘এ’ ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছিলেন যে, চলতি রঞ্জিট্রফিতে অংশ না নেওয়াটা সহ্য করা হবে না এবং প্রধান নির্বাচক অজিত আগরকারকে ‘এ বিষয়ে ফ্রি হ্যান্ড’ দেওয়া হবে। এখন দেখার এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- আকাশের পারফরম্যান্সে উচ্ছ্বসিত লক্ষ্মী, কী বললেন তিনি?

spot_img

Related articles

হাসপাতালে কড়া নজরদারি! স্বাস্থ্য ভবনে খুলল ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম 

রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোর ওপর নজরদারি আরও কড়া করতে বড় পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। এবার...

সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে AI ব্যবহারে জোর ভারতের

সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence in India) প্রাতিষ্ঠানিক ব্যবহার জোরদার করছে ভারত সরকার। এই উদ্যোগের...

উচ্চ মাধ্যমিকে আর নেওয়া যাবে না অতিরিক্ত পাতা! নিয়ম বদল শিক্ষা সংসদের

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। এই বছর প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে...

বাংলাদেশে সংখ্যালঘু ভোট টানতে মৃত দীপু দাসের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ইউনূসের

মাঝে কেবল একটা দিন, তারপরেই বাংলাদেশে সাধারণ নির্বাচন (Bangladesh Election)। তার আগে বাংলাদেশের সংখ্যালঘু ভোট টানতে দীপু দাসের...