Friday, April 3, 2026

শাহজাহানের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের ইডির, শহরজুড়ে তল্লাশি

Date:

Share post:

নির্বাচনের আগে ফের কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’। এবার আমদানি-রফতানি ব্যবসা সংক্রান্ত একটি মামলাতে শাহজাহান-ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের। আজ সকাল থেকেই হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি (ED)। এবার জমি সংক্রান্ত মামলায় শাহজাহানকে চিঠি পাঠিয়ে ২৯ ফেব্রুয়ারির সকাল ১১ টার মধ্যে ইডি দফতরে হাজিরা দেওয়ার নোটিশ জারি হল।

সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সকাল ৭টা নাগাদ ইডির আধিকারিকেরা হাওড়ার হালদারপাড়া এবং কলকাতার বিজয়গড়ের একটি ঠিকানায় তল্লাশি শুরু করেন। আমদানি-রফতানির ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই দুটি ঠিকানার মালিকের সঙ্গে শাহজাহানের যোগাযোগ ছিল বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার বিরাটিতে চিংড়ির ব্যবসায়ীর বাড়িতেও অভিযানে ইডি।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...