Wednesday, June 24, 2026

ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচ, প্রথম দিনের শেষ ইংল্যান্ডের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ৩০২

Date:

Share post:

আজ রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। প্রথম দিনের শেষ ইংল্যান্ডের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ৩০২। ইংরেজদের হয়ে শতরান জো রুটের। ১০৬ রানে অপরাজিত তিনি। ভারতের হয়ে তিন উইকেট অভিষেক হওয়া আকাশ দীপের। দুটি উইকেট মহম্মদ সিরাজের।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে খেলতে নেমেই ধাক্কা খায় ইংল্যান্ড। মাত্র ১১ রানে আকাশ দীপের বলে আউট হন বেন ডুকেট। ওলি পপকে শূন্য রানে ফেরান সেই আকাশ। ৪২ রানে আউট হন জ্যাক ক্রোলে। ৩৮ রানে আউট হন জনি ব্রিস্টো। ৩ রানে আউট হন অধিনায়ক বেন স্টোকস। ৪৭ রানে আউট হন বেন ফোকস। ১৩ আউট হন ট্ম হার্টলি। ইংরেজদের হয়ে ক্রিজে রয়েছেন রুট এবং ওলি রবিনসন। ১০৬ রানে অপরাজিত স্টোকস। ৩১ রানে অপরাজিত রবিনসন। ভারতের হয়ে তিন উইকেট নেন অভিষেক হওয়া আকাশ দীপ। যশপ্রীত বুমরাহের জায়গায় দলে আসেন তিনি। আর এসেই বল হাতে কামাল দেখান তিনি। দুই উইকেট নেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। এদিন রেকর্দও গড়েন অশ্বিন। জনি ব্রেস্টোকে আউট করতেই নজির গড়েন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অশ্বিন। প্রথম ভারতীয় হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেটের মালিক হলেন তিনি ।

আরও পড়ুন- বোর্ডের নির্দেশ অমান্য, ঈশান কিষাণ, শ্রেয়সকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই : সুত্র



Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...