Friday, April 3, 2026

আগামিকাল মোহনবাগানের সামনে ওড়িশা, শীর্ষস্থান নজর বাগান কোচের

Date:

Share post:

আগামিকাল আইএসএলের পরবর্তী ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ওড়িশা এফসি। জয়ের হ্যাটট্রিক করে আইএসএলের পয়েন্ট টেবলে শীর্ষে থাকা সার্জিও লোবেরার ওড়িশা এফসি-র মুখোমুখি হচ্ছে মোহনবাগান। শনিবারের দ্বৈরথ দিমিত্রি পেত্রাতোসদের কাছে লিগ শীর্ষে ওঠার ম্যাচ। ওড়িশার মাঠে গিয়ে রয় কৃষ্ণাদের থামানোর চ্যালেঞ্জ সবুজ-মেরুনের। ওড়িশার ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে মোহনবাগানের পয়েন্ট ২৯। শুক্রবার সকালে যুবভারতীতে অনুশীলন করে দুপুরের বিমানে ভুবনেশ্বর রওনা হবে আন্তোনিও লোপেজ হাবাসের দল।

মোহনবাগানের কাঁটা হতে পারেন তাদের প্রাক্তনী ফিজির গোলমেশিন। কৃষ্ণা রয়েছেনও ছন্দে। চলতি আইএসএলে খনও পর্যন্ত ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতা। হাবাসের পুরনো ছাত্র। কৃষ্ণাকে তাঁর চেয়ে ভাল আর কে জানেন! ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হাবাসের কাছে জানতে চাওয়া হয়, কৃষ্ণাকে থামানোর জন্য কি বিশেষ পরিকল্পনা থাকছে তাঁর? দুর্দান্ত ট্যাকটিসিয়ান স্প্যানিশ কোচ একটু মজা করেই প্রথমে বললেন, ‘‘সব থেকে ভাল হয় রয়কে ফোন করে বলে দিতে পারি, তুমি আমাদের বিরুদ্ধে ম্যাচটা খেলো না।’’ এরপরই যোগ করেন, ‘‘ফুটবল টিম গেম। এখানে কোনও একজনকে নিয়ে ভাবলে চলে না। কৃষ্ণা ভাল খেলোয়াড়। তবে ওর জন্য কোনও বিশেষ পরিকল্পনা থাকছে না। ওড়িশা দলকে নিয়েই রণনীতি সাজানো হবে।’’

বাগানে স্বস্তির খবর, অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল সম্পূর্ণ ফিট। দলের সঙ্গেই অনুশীলন করছেন। হাবাস জানিয়ে দিলেন, দলের প্রায় সবাইকেই পাবেন এই ম্যাচে। হ্যামিল ফিট। আগের ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন চোট সারিয়ে ফেরা আনোয়ার আলি। ওড়িশার বিরুদ্ধে পাঞ্জাবি ডিফেন্ডার শুরু থেকে খেলতে পারেন। বিকেল পাঁচটায় ভুবনেশ্বরের গরমে জনি কাউকোদের ম্যাচ। তবে অজুহাত দিতে চান না হাবাস। প্রতিপক্ষ, আবহাওয়া নিয়ে না ভেবে লিগের শীর্ষস্থানে নজর মোহনবাগান কোচের।

আরও পড়ুন- রাঁচিতে চতুর্থ টেস্ট খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...