Tuesday, June 23, 2026

ভারতের বিরুদ্ধে অনন্য নজির রুটের

Date:

Share post:

রাঁচিতে চতুর্থ টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। এই ম্যাচে টসে জিটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম দিনের শেষে ইংরেজদের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ৩০২। ইংল্যান্ডের হয়ে দূরন্ত ইনিংস খেলেন জো রুট। ১০৬ রানে অপরাজিত তিনি। আর এই রানের সুবাদে নজির গড়েন রুট। ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক শতরানের রেকর্ড গড়েছেন তিনি।

ভারতের বিরুদ্ধে টেস্টে এর আগে শতরানের নিরিখে একই আসনে ছিলেন রুট ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দু’জনেরই ছিলো ৯টি করে শতরান। এদিন প্রথম ইনিংসে শতরান করেছেন রুট। ফলে এখন তাঁর শতরানের সংখ্যা ১০টি। সবার উপরে উঠেছেন তিনি। রুট ৫২টি ইনিংসে এখনও পর্যন্ত ১০টি শতরান করেছেন। স্মিথের ৯টি শতরান হয়েছে ৩৭টি ইনিংসে। এরপরই রয়েছেন, এছাড়া গ্যারি সোবার্স। ৩০টি ইনিংসে ৮টি সেঞ্চুরি করেছেন তিনি। ভিভ রিচার্ডস ও রিকি পন্টিংও ৮টি করে শতরান করেছেন যথাক্রমে ৪১ এবং ৫১টি ইনিংসে।

এই রেকর্ড গড়ে রুট বলেন, “ পুরো ব্যাপারটিই আনন্দদায়ক। আপনি নিজে কতটুকু কী পারেন, সেটি সবার সামনে করে দেখানো। আমার এখন নিজেকে রকস্টার মনে হচ্ছে। মনে হয় না, এমন অনুভূতি আমার আগে কখনো হয়েছে।”

আরও পড়ুন- জামশেদপুরের কাছে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত?

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...