Saturday, April 4, 2026

আজও উত্তপ্ত বেড়মজুর, পরিস্থিতি সামাল দিতে নামানো হল র‍্যাফ 

Date:

Share post:

বিরোধীদের প্ররোচনা, গণবিক্ষোভে উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। বৃহস্পতিবারের পর শুক্রবারেও বেড়মজুরে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ। বিরোধীদের উস্কানিমূলক মন্তব্যের জেরেই অশান্ত সন্দেশখালি, এমনটাই মনে করা হয়ে হচ্ছে। আজ সকালেই সন্দেশখালিতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা গেছেন, ঠিক সেই সময় নতুন করে বিক্ষোভ তৈরি করার পিছনে কাদের মদত রয়েছে তা খতিয়ে দেখতে এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতির সময় দেওয়ার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই র‍্যাফ নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে সন্দেশখালিতে পুলিশের ভূমিকা অত্যন্ত সদর্থক। ঘটনাস্থলে এডিজি দক্ষিণবঙ্গ পৌঁছে যথেষ্ট মানবিকতার সঙ্গে সকলকে বুঝিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং শান্ত থাকার অনুরোধ করেন।

শনিবার তৃণমূল নেতা অজিত মাইতি ও তোয়াব মোল্লার ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যেখানে তৃণমূল সরকারের তরফে একে একে বঞ্চিতদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে সেখানে নতুন করে বিজেপি সিপিএমের ইন্ধনে এই গন্ডগোল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সন্দেশখালি ( Sandeshkhali ) গ্রাম পঞ্চায়েতের ত্রিমণি বাজার, খুলনা ঘাট, পাত্রপাড়া, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের গাববেড়িয়া বাজার, খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া বাজার, খুলনা বাজার ও হাটগাছা বাজারে ফের ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। সেখানে অশান্তি সৃষ্টি করতে বিজেপির মহিলা প্রতিনিধি দল যেতে চাইলে ভোজেরহাটের কাছে তাদেরকে আটকে দেওয়া হয়। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন লকেট চট্টোপাধ্যায়রা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনভাবেই উত্তেজনার পরিস্থিতি তৈরি করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় পুলিশ। কিন্তু লকেট চট্টোপাধ্যায় কিছুতেই সেই বাধা মানতে না চাওয়ায় তাঁকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...