Saturday, April 4, 2026

মহিলাকে মারধর, অভিযোগ পেয়েই পুলিশ আধিকারিককে সাসপেন্ড

Date:

Share post:

সরকারি কর্মী থেকে আইনের রক্ষক, নিয়ম ভাঙলে জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রীর বারবার এই হুঁশিয়ারির পর বারবারই সরকারি আধিকারিক থেকে পুলিশ বিভাগে বেনিয়মে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যতিক্রম হল না হুগলির খানাকুলের সাব-ইন্সপেক্টরের বেনিয়মের ক্ষেত্রেও। এক মহিলার ওপর শারীরিক অত্যাচারের অভিযোগে সাসপেন্ড হলেন মালঞ্চ ফাঁড়ির এসআই তুষার মণ্ডল।

মালঞ্চ এলাকায় একটি মাঠে খেলার সময় এসআই তুষার মণ্ডলের হাত থেকে একটি সোনার ব্রেসলেট খুলে যায় বলে অভিযোগ। তবে তা নিয়ে কোনও অভিযোগ দায়ের না করে সন্দেহের বশে এক মহিলাকে থানায় ডেকে পাঠান তিনি। ওই মহিলা ব্রেসলেটটি কুড়িয়ে পেয়েছিলেন বলে তিনি শুনেছিলেন। তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতেও। থানায় মারধর ও শরীরে লঙ্কা ঘসে অত্যাচার করা হয় বলে অভিযোগ আক্রান্ত মহিলার। ভোর রাতে বাড়িতে বাড়িতে ফেলে দিয়ে যাওয়া হয় মহিলাকে। সঙ্গে দিয়ে যাওয়া হয় হাজার টাকা।

এই ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে। পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় খানাকুল থানায়। তার ভিত্তিতে বিভাগীয় তদন্তে নেমে অভিযুক্ত তুষার মণ্ডলকে সাসপেন্ড করা হয়। অভিযোগ প্রমাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হুগলি পুলিশ সুপার (গ্রামীণ) কামনাশিস সেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...