Monday, March 23, 2026

গাঁ.জা বৈধ হল বিশ্বের এই দেশে! বাড়িতেও রাখার পাশাপাশি মিলবে চাষের ছাড়পত্রও

Date:

Share post:

চিকিৎসার স্বার্থে রোগীদের গাঁজা সেবনে আগেই ছাড়পত্র দিয়েছিল জার্মান সরকার। এবার আম আদমির জন্য গাঁজা সেবন বৈধ বলে ছাড়পত্র দিল জার্মান সংসদ। শুক্রবার জার্মানির সংসদে এ সংক্রান্ত বিল পাশ হয়েছে। বিলে বলা হয়েছে, এখন থেকে জার্মানির প্রাপ্তবয়স্কেরা গাঁজা রাখতে পারবেন। তবে নির্দিষ্ট পরিমাণে।

জার্মান সরকারের নতুন আইন অনুযায়ী, এক জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা সঙ্গে রাখতে পারবেন। বাড়িতে রাখা যেতে পারে ৫০ গ্রাম পর্যন্ত গাঁজা। এমনকি, জার্মানির গৃহস্থেরা চাইলে বাড়িতেও ব্যবহারের জন্য তিনটি গাঁজা গাছের চাষ করতে পারবেন। সংসদে এদিন গাঁজা ব্যবহার বৈধ বলে বিল পাশ হওয়ার পরেই উৎসবে মেতে উঠেছেন মারিজুয়ানা অ্যাকটিভিস্টরা।

সাত বছর আগে ২০১৭ সালের ১০ মার্চ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের গাঁজা সংগ্রহের অনুমোদন দিয়েছিল জার্মান সরকার। ২০২০ সাল থেকেই গাঁজা সেবনকে বৈধ হিসাবে ঘোষণার দাবিতে সোচ্চার হয়েছিলেন গঞ্জিকা সেবনকারী বা মারিজুয়ানা অ্যাকটিভিস্টরা। তবে জার্মানি সরকার ঘোষণা করেছে, স্কুল-কলেজ বা যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কেউ গাঁজা নিয়ে যেতে পারবেন না। চোরাগোপ্তা গাঁজার কারবার করলে কঠোর সাজা হতে পারে। তা ছাড়া ১৮ বছরের নীচে কেউ গাঁজা ব্যবহার করলে তা দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুন- বিয়েবাড়িতে চলল গু.লি, উত্তরপ্রদেশে খু.ন দাউদ ইব্রাহিমের আত্মীয়

 

Related articles

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...