Saturday, March 14, 2026

পাকিস্তানকে ঋণ দেওয়া বন্ধ হোক: জেলে বসেই আন্তর্জাতিক সংস্থাকে চিঠি ইমরানের

Date:

Share post:

পাক নির্বাচনী কারচুপির অভিযোগ তুলেছিলেন আগেই, এবার জেলে বসেই ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ডকে চিঠি পাঠালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে আবেদন জানালেন, পাকিস্তানকে নতুন কোনও ঋণ দেওয়ার আগে যেন অডিট করা হয় জাতীয় নির্বাচনের ফলাফল। সব মিলিয়ে জেলবন্দি থাকা অবস্থাতেই ইমরানের এহেন তৎপরতায় বিপাকে পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সংবাদ সংস্থা এএনআই-তে প্রকাশিত এক প্রতিবেদনে ইমরানের এই তৎপরতার কথা তুলে ধরা হয়েছে। ইমরান নিজেও স্বীকার করেছেন সেই চিঠি পাঠানোর কথা। কিন্তু দেশের ঋণ আটকাতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর এই তৎপরতা প্রসঙ্গে ইমরান বলেন, দেশের যা আর্থিক হাল, এই অবস্থায় যদি পাকিস্তান নতুন করে ঋণ নেয়, তাহলে সেই ঋণের টাকা ফেরত দেবে কে? ইমরানের আশঙ্কা, এই অবস্থায় যদি নতুন করে ঋণ দেওয়া হয়, তাহলে ইসলামাবাদের উপর আরও চাপ বাড়বে এবং একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পাকিস্তানের দারিদ্র।

অবশ্য সংবাদমাধ্যম সূত্রের খবর, ইমরান খান চিঠি পাঠালেও ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। তাঁরা প্রাক্তন প্রধানমন্ত্রীকেও খুব একটা গুরুত্ব দিতে রাজি নয়। পাশাপাশি ইমরানের এই চিঠির বিরোধিতায় সরব হয়েছে নতুন সরকারের পাশাপাশি প্রাক্তন অর্থমন্ত্রী ইশাক দার। জাতীয় স্বার্থের বিরোধিতা করে ইমরানের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা করা হয়েছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...