Wednesday, June 24, 2026

১০ মার্চ ট্রেলার, সিনেমা ভোটে: বিরোধীদের ব্রিগেড সমাবেশ করার চ্যালেঞ্জ জানিয়ে তোপ অভিষেকের

Date:

Share post:

বাংলার প্রতি বঞ্চনা এবং বাংলায় বহিরাগত জমিদারদের অত্যাচারের প্রতিবাদে ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের (TMC) ‘জনগর্জন সভা’। রবিবার, স্যোশাল মিডিয়ায় ঘোষণা করার পরে মহেশতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তোপ দেগে বলেন, ওই দিন ট্রেলার দেখা যাবে। পুরো সিনেমা দেখা যাবে নির্বাচনে। একই সঙ্গে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, দম থাকলে ১১ তারিখ ব্রিগেডে সমাবেশ করে দেখান।

এদিন স্যোশাল মিডিয়া খেলা হবে- ক্যাপশন লিখে ব্রিগেড চলো-র পোস্টার পোস্ট করেন অভিষেক। সভার মূল বক্তা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, গায়ের জোরে বাংলার ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা দিচ্ছে না কেন্দ্রের মোদি সরকার। মানুষকে ২ বছর লাগাতার পরিশ্রম করিয়ে টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রায় দুবছর ধরে টাকা আটকে থাকে না, সেটা দিচ্ছে নাই বলা যায়। তিনি জানান, বাংলার মানুষের জন্য বারবার দিল্লিতে দরবার করেছি। কিন্তু তাও কোনও কাজ হয়নি। ২৬ ফেব্রুয়ারির থেকে ১ মার্চের কেন্দ্রের সাহায্য ছাড়া বাংলার বঞ্চিতদের অ্যাকাউন্টে পাঠাবে রাজ্য সরকার। তাঁর কথায়, “আগামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ঘোষণা করেছি। হাত খুব কম সময় রয়েছে। মাত্র দুই সপ্তাহ। বাংলার মানুষকে কী ভাবে কেন্দ্র বঞ্চিত করছে তা দেখাব।“

অভিষেক (Abhishek Banerjee) বলেন, “আমরা বাংলার মানুষের সঙ্গে বঞ্চনার বিষয়টি সামনে রেখে এই সমাবেশের ডাক দিয়েছি। এর ইস্যুতে কেউ সামিল হতে চাইলে তাঁরা আসতেই পারেন। কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে সংগঠিত করে লড়াই করেছে। তাই এর নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। এখানে আলাদ করে কাউকে আমরা আহ্বান জানাচ্ছি না। প্রত্যেকেই বাংলার স্বার্থে ব্রিগেডে আসুন।“

লোকসভা নির্বাচনের আগে এই সভা থেকে যে বিরোধীদের কড়া বার্তা দেওয়া হবে, সেটাই বুঝিয়ে দেন অভিষেক। চ্যালেঞ্জ করে তিনি বলেন, বিরোধীদলের দম থাকলে ১১তারিখ ব্রিগেডে সমাবেশ করে দেখাক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, এদিন ব্রিগেডে ট্রেলার দেখা যাবে, পুরো সিনেমা দেখা যাবে নির্বাচনে।



Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...