Monday, April 6, 2026

জয়ী ট্রাম্প, আমেরিকার কুর্সি দখলের লড়াইয়ে আরও এক সাফল্য!

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট পদের নির্বাচনে আরও এক গুরুত্বপূর্ণ জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump Victory)। প্রতিপক্ষ নিক্কি হ্যালিকে (Nikki Haley) পরাজিত করে দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান প্রেসিডেন্টের প্রাথমিক পর্যায়ে (South Carolina Republican primary part) জয়ী হয়েছেন তিনি। প্রতিপক্ষের ‘ঘরের মাঠে’ জয় পাওয়ায় রিপাবলিকান প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেতে সুবিধা হবে ট্রাম্পের (Donald Trump)।

আমেরিকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন দক্ষিণ ক্যারোলিনা। তাই এই জয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞেরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে, হোয়াইট হাউস দখলের লড়াইয়ে বাইডেনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামার ক্ষেত্রেও বেশ কিছুটা এগিয়ে গেলেন প্রাক্তন প্রেসিডেন্ট। নিক্কি দক্ষিণ ক্যারোলিনারই বাসিন্দা। সেখানকার প্রাক্তন গভর্নর। প্রতিপক্ষ ট্রাম্পের মানসিক স্বাস্থ্যের কথা তুলে ধরে প্রচার করেছিলেন বটে, কিন্তু তাতে কাজ হলো না। পরিসংখ্যান প্রকাশ্যে না এলেও স্থানীয় সূত্রে খবর, ট্রাম্প এবং নিক্কির প্রাপ্ত ভোটের ব্যবধান বেশ অনেকটাই। ৭৭ বছরের প্রাক্তন প্রেসিডেন্ট যেভাবে একের পর এক লড়াই অবলীলায় জিতছেন তাতে চলতি বছর শেষে আমেরিকায় বাইডেন বনাম ট্রাম্পের দ্বৈরথ সম্পর্কেই নিশ্চিত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...