Friday, June 26, 2026

চালক ছাড়া ১০০কিমি বেগে ছুটল মালগাড়ি! আতঙ্ক পাঞ্জাবে

Date:

Share post:

ইঞ্জিন থেকে রেলের চালক নেমে যাওয়ার পরও প্রায় ৭০ কিলোমিটার ঝড়ের গতিতে ছুটে চলল মালগাড়ি। ঘটনায় চরম আতঙ্ক ছড়ালো পাঞ্জাবে পাঠানকোট এলাকায়। রেল সূত্রে দাবি, ইঞ্জিনের হ্যান্ড ব্রেক না টেনে নেমে যাওয়ায় এই বিপত্তি ঘটে। প্রায় ১০০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটে চলে চালক বিহীন মালগাড়িটি। যদিও সৌভাগ্যক্রমে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনা ফের একবার রেলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে দিল।

রবিবার সকালে পাঞ্জাবের পাঠানকোটে মালগাড়িটি দাঁড়ানোর কথা ছিল। চালক ইঞ্জিন থেকে নামার সময় হ্যান্ড ব্রেক টানতে ভুলে যান। ঢালু ট্র্যাক বরাবর মালগাড়িটি দ্রুত গতিতে ছুটতে শুরু করে। পাথর বোঝাই মালগাড়ি নিয়ন্ত্রণ ছাড়া ছুটতে শুরু করায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেলকর্মীদের মধ্যেও। প্রায় ৭০ কিমি চলার পর উচি বস্সি স্টেশনের কাছে কাঠের গুঁড়ি দিয়ে আটকান মালগাড়িটিকে।

ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে দাবি করেই হাত ধুয়েছে রেল। যদিও নিয়ন্ত্রণহীন মালগাড়ি কোনও ট্রেন বা মানুষের ক্ষতি করলে তার দায় কার হতো তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনায় তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনার পিছনে বাস্তবে কোন কারণ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...