Friday, June 26, 2026

সন্দেশখালিতে অশান্তি তৈরির আশঙ্কা, ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে গ্রেফতার পুলিশের

Date:

Share post:

সন্দেশখালি (Sandeshkhali ) যখন স্বাভাবিক ছন্দে ফিরেছে, বেড়মজুর (Bermajur) এলাকায় যখন দোকানপাট খুলতে শুরু করেছে, ঠিক তখনই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধীরা বারবার ঘটনাস্থলে পৌঁছে সেখানকার মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ। আজ ফের এক ফ্যাক্ট ফাইন্ডিং টিম  সন্দেশখালির দিকে রওনা দেয়। ১৪৪ ধারার কথা জানা সত্ত্বেও বারবার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। এরপরই তাঁদের গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ।

বিজেপি শাসিত রাজ্যে যখন নারী নির্যাতনের ঘটনা ঘটে তখন কেন্দ্রের সরকার হাত গুটিয়ে বসে থাকে। শুধু তাই নয় মনিপুরের ঘটনাতেও নীরব থাকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর। কিন্তু বাংলায় যখন রাজ্য সরকার এবং প্রশাসনের উপর আস্থা রেখেছেন সন্দেশখালির মানুষ, ঠিক তখনই ভোট রাজনীতি করতে কখনও ST কমিশন, SC কমিশন, কখনও কেন্দ্রের মানবাধিকার কমিশন (NHRC) কখনও আবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের নামে বারবার প্রতিনিধি দল পাঠিয়ে উস্কানি দেওয়ার ষড়যন্ত্র চলছে। রবিবার সকালে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা গিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা পাকানোর চেষ্টা করেন। পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডি সহ মোট ছয়জনের সেই টিমে রয়েছেন বলে জানা যায়। সূত্রের খবর ভোজেরহাটেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ডিসি সৈকত ঘোষ (Saikat Ghosh) জানান এই মুহূর্তে সন্দেশখালির যা পরিস্থিতি তাতে সেখানে এখন যাওয়া সম্ভব নয়। আইন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিন্তু পুলিশের এই যুক্তি মানতে চাইনি কেন্দ্রের প্রতিনিধি দল। উল্টে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা। যদিও প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। শেষ খবর অনুযায়ী অ্যারেস্ট মেমোতে সই করিয়ে FFT-এর সদস্যদের গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...