Monday, April 6, 2026

অভিযোগ পেলে কড়া পদক্ষেপ: রবিতেও সন্দেশখালিকে আশ্বাস পার্থ-সুজিতের, জনসংযোগে কীর্তনের আসরে ২ মন্ত্রী

Date:

Share post:

অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেবে দল। বঞ্চিতদের জমি ফেরানো হবে। শনিবারের পরে, রবিবারও সন্দেশখালি গিয়ে এই আশ্বাস দিলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik) ও সুজিত বসু (Sujit Basu)। ছন্দে ফিরছে সন্দেশখালি। এদিন বেড়মজুরে একটি কীর্তনের আসরে যোগ দেন দুই মন্ত্রী। খোল বাজিয়ে সঙ্গত করেন পার্থ ভৌমিক। নিবীড় জনসংযোগ মাধ্যমে মানুষের মনে আস্থা ফেরানো চেষ্টা করছে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী।

শনিবার, এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের উপর কারও কোনও অভিযোগ নেই। এলাকার কিছু মানুষ অন্যায় করেছিল। তাদের বিরুদ্ধেই মানুষ সরব হয়েছেন। তিনি স্পষ্ট বলেন, আমাদের নেতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, কলকাতা হাই কোর্টের নির্দেশে পুলিশ শেখ শাহজাহানের সব বিষয় থেকে দূরে আছে। রাজ্য পুলিশ (Police) তদন্ত করলে বা মাঠে নামলে দশদিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। যেমন হয়েছে উত্তম সর্দার ও শিবু হাজরাদের ক্ষেত্রে। এদিন পার্থ ভৌমিক (Partha Bhowmik) জানান, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে সরিয়ে দিতে দল সময় নেয়নি, সেখানে এরা কারা? কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পেলে দল তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। ইতিমধ্যে উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।

সুজিত বসু বলেন, কারও জমি জোর করে দখল করে নেওয়া হলে তা ফেরত দেওয়া হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: ব্যাটারি ফেটে ভয়াবহ আগুন! নিউ ইয়র্কের আবাসনে ঝলসে মৃত্যু ভারতীয় সাংবাদিকের

এদিন সন্দেশখালির বেড়মজুর এলাকায় অন্য মেজাজে ধরা দেন রাজ্যের দুই মন্ত্রী। ফুলের মালা পরে ঢোল নিয়ে কীর্তন করতে দেখা যায় তাঁদের। দু-হাত তুলে কীর্তন করেন পার্থ-সুজিত। খোল বাজান পার্থ। পরে সুজিত বসু বলেন, এলাকায় যে শান্তি ফিরছে, এটাই তার প্রমাণ। লোকে কীর্তন করছেন। সকাল সকাল আমরাও নাম গান করার সুযোগ পেলাম।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...