Wednesday, June 24, 2026

যোগীরাজ্যে অবাক কাণ্ড! আদালতে হাজিরা দিতে গিয়ে চম্পট দুই কয়েদির, সাসপেন্ড ৩ পুলিশ

Date:

Share post:

যত কাণ্ড যোগীরাজ্যে (Yogi State)! এবার হাজিরা দিতে গিয়ে আদালতের লকআপ (Court Lock Up) থেকেই পালাল দুই কয়েদি। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল উত্তর প্রদেশ (Uttar Pradesh)। পুলিশ সূত্রে খবর, আদালতের লক আপের জানলা ভেঙেই চম্পট দিয়েছে দুই অভিযুক্ত। তাঁদের নাম অঙ্কিত যাদব (Ankit Yadav) এবং শচীন সাইনি (Sachin Saini)। তবে বিষয়টি সামনে আসতেই কয়েদিদের নিরাপত্তায় থাকা ৩ পুলিশকে সাসপেন্ড করেছে যোগী সরকার। কিন্তু আদালত থেকে কীভাবে চম্পট দিল কয়েদিরা? পুলিশের চোখ এড়িয়ে কীভাবে এটা সম্ভব হল? যে রাজ্যের শাসনব্যবস্থা তলানিতে সেখানে এমন ঘটনা অবাক করার মতো কিছুই নয় এমনই অভিযোগ বিরোধীদের।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে ৫৫ জন কয়েদিকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে এই দুই কয়েদি অঙ্কিত ও শচীন ছিল বলে খবর। তবে আদালতের শুনানি মিটে যাওয়ার পর সেই ৫৫ কয়েদি জেলে ফিরলেও দেখা যায় ফেরেনি ওই দু’জন। এরপর বিকেল সাড়ে ৫টা নাগাদ কয়েদিদের জেলে ফেরত নিয়ে যাওয়া হলে, সেখানেও দেখা যায়নি অঙ্কিত এবং শচীনকে। এমনকি পুলিশের অভিযোগ, একাধিকবার তাঁদের নাম ধরে ডাকাডাকি করা হলেও কোনও সাড়াশব্দ মেলেনি। পরে লকআপে গিয়ে পুলিশ দেখে যে, লকআপের ভিতরও নেই দু’জন। ভাঙা লকআপের জানলার গরাদও।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, অঙ্কিতের বিরুদ্ধে মোট ৪৭টি মামলা চলছে। কিন্তু যোগী আদিত্যনাথ যেখানে সুশাসনের দাবিতে বারবার সোচ্চার হন সেখানে তাঁর রাজ্যেই এমন ঘটনা প্রমাণ করল সরকারের আসল দেউলিয়াপনা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...