Friday, April 3, 2026

৪০০ আসন শুধুই নির্বাচনী শ্লোগান: লোকসভায় এনডিএ’র টার্গেট প্রসঙ্গে পিকে

Date:

Share post:

“আবকি বার ৪০০ পার।” ২০২৪ লোকসভা নির্বাচনে এমনটাই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। এই টার্গেট পূরণ করতে রাজ্যে রাজ্যে কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির। তবে এই বিশাল টার্গেট পূরণ কি আদৌ সম্ভব? যা নিয়ে বিজেপির অন্দরেও যথেষ্ট প্রশ্ন উঠছে। এহেন পরিস্থিতিতে বিজেপির টার্গেট নিয়ে মুখ খুললেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি জানিয়ে দিলেন, “৪০০ আসন শুধুই নির্বাচনী শ্লোগান। কোনওভাবেই এটা জনগণের মনের কথা নয়।”

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে একাধিক বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেন প্রশান্ত কিশোর। ২০২৪ এর লোকসভা নির্বাচনে এনডিএ কি সত্যিই জয়ের রেকর্ড গড়তে চলেছে? সত্যিই কি ৪০০ আসন ছিনিয়ে নেওয়া সম্ভব? এবিষয়ে প্রশ্ন করা হলে পিকে বলেন, এনডিএ’র ৪০০র বেশি আসন জয় বিজেপির নির্বাচনী শ্লোগান ছাড়া আর কিছু নয়। এটা কোনওভাবেই জনগণের মনের কথা নয়। তবে এবারের নির্বাচনেও মূল ফোকাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কীভাবে কাজ করেন সেদিকে অবশ্যই নজর থাকবে।

পাশাপাশি বিরোধীদের প্রসঙ্গও উঠে এসেছে পিকের কথায়। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, “রাহুলের এই সফরের নিজস্ব গুরুত্ব রয়েছে। নিঃসন্দেহে এটি জনসংযোগ যাত্রা। তবে এই যাত্রার সুফল নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হবে এমনটা নয়।” ব্যাখ্যা করে পিকে আরও জানান, “কর্নাটক, তেলেঙ্গানার মতো রাজ্যে এই কর্মসূচির সুফল কংগ্রেস পেলেও মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে এর কোনও প্রভাব পড়েনি। এবং যেখানে কংগ্রেস জিতেছে সেখানে এই কর্মসূচির জন্য জয় এসেছে এমন ভাবাটা ভুল। বরং রাহুলের সমালোচনা করে পিকে বলেন, এখন কে টিকিট পাবে, আসন ভাগাভাগির ফর্মুলা কী হবে তা নিয়ে আলোচনা না করে তিনি এখন যাত্রায় ব্যস্ত। এই পরিস্থিতিতে এই যাত্রা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক।

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই মাঠে নেমেছে বিজেপি। দেশের অর্থনৈতিক বেহাল অবস্থা, মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো বিষয়গুলিকে চাপা দিতে বিজেপির তরফ থেকে তুলে ধরা হচ্ছে রাম মন্দির, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের মতো ইস্যুগুলিকে। আর এই বিষয়গুলি হাতিয়ার করে ৪০০ আসনের টার্গেট নিয়ে মানুষের মনজয়ে ব্যস্ত গেরুয়া শিবির। তবে ৪০০ সংখ্যা ছুঁতে পারা যে বাস্তব নয় বিজেপি নিজেও সেটা জানে। সেটাই এবার স্পষ্ট করে দিলেন প্রসান্ত কিশোর

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...