Sunday, June 28, 2026

ফের রাজ্য পুলিশের একাধিক পদে রদবদল 

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন। ৩রা মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে ফের রদবদল রাজ্য পুলিশে। জরুরী ভিত্তিতে বদলির নির্দেশ দেওয়া হয়েছে এসটিএফ, সিআইডি, ইন্টেলিজেন্স ব্যুরো সহ একাধিক বিভাগে। কোর্ট ইন্সপেক্টর থেকে শুরু করে বদলির নির্দেশ দেওয়া হয়েছে ডেপুটি এসপি, এসিপি, অ্যাসিসট্যান্ট কমান্ডান্ট, জয়েন্ট অ্যাসিসট্যান্ট ডিরেক্টর পদাধিকারীদের।

বদলি হচ্ছেন কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ পশ্চিম বিভাগ, জফর আজমল কিদওয়াই। তাঁকে পদভার দেওয়া হয়েছে ডিসি আরএফ, কলকাতা পদের। তাঁর জায়গায় এবার ডিসি দক্ষিণ পশ্চিম বিভাগের দায়িত্বভার সামলাবেন ডঃ ভোলানাথ পান্ডে। এছাড়া কালিম্পং, কোচবিহার, রায়গঞ্জ পুলিশ জেলা, জলপাইগুড়ির ডাবগ্রামের ইন্সপেক্টর(এবি) পদে রদবদল করা হয়েছে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ রূতিন বদলি বলেই জানা গিয়েছে।

এর আগে ২৬শে জানুয়ারি মোট ৬০ জন পুলিশ অফিসারকে বদলি করা হয়। কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের ২৮৫ জন অফিসারকে বদলির নির্দেশও দেওয়া হয়। এর কয়েকদিন আগেই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে বড় রদবদল হয়েছিল। কলকাতা পুলিশে একসঙ্গে ৫৫ জন ইন্সপেক্টর পদে এবং ৪৫টি থানার ওসি পদে রদবদল করা হয়। এছাড়া গত বছরের নভেম্বর মাসেও কলকাতা পুলিশে বড় রদবদল করা হয়েছিল। কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) সিআইডিতে বদলি করার পাশাপাশি রাজ্য পুলিশের একাধিক সিনিয়র আইপিএস অফিসারকে বদলি করা হয় গোয়েন্দা বিভাগে।

আরও পড়ুন- কলকাতা-দার্জিলিং সম্প্রীতি ট্রেন! রেলের কাছে ‘আবেদন’ রাজ্যপালের

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...