Monday, April 13, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে জয় পেতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ উন্নতি রোহিতদের

Date:

Share post:

রাঁচিতে চতুর্থ টেস্ট জিতে একম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। এদিন ইংরেজদের ৫ উইকেটে হারায় রোহিত শর্মার দল। আর এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের র‍্যাঙ্কিং-এ আরও উন্নতি করল রোহিত শর্মার দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে থাকলেও, পয়েন্টের শতাংশ বেড়েছে টিম ইন্ডিয়ার।

রাজকোটে তৃতীয় টেস্ট জেতার পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে চলে গিয়েছিল ভারত। রাঁচিতে জেতার পরেও সেখানেই রয়েছে তারা। কিন্তু পয়েন্ট বেড়েছে টিম ইন্ডিয়ার। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যায়ে ৮টি টেস্টের মধ্যে ৫টি জিতেছে ভারত। হেরেছে ২টি। একটি টেস্ট ড্র হয়েছে। এখন ভারতের পয়েন্ট ৬২। পয়েন্টের শতাংশ ৬৪.৫৮। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব হয়। এই র‍্যাঙ্কিং-এ শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ৪টি টেস্টের মধ্যে ৩টি জিতেছে তারা। হেরেছে ১টি টেস্ট। তাদের পয়েন্ট ৩৬ হলেও তাদের পয়েন্টের শতাংশ ৭৫.০০। তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ১০টি টেস্টের মধ্যে ৬টি টেস্ট জিতেছে তারা। হেরেছে ৩টি টেস্ট। ড্র হয়েছে ১টি টেস্ট। ১০ পয়েন্ট কাটা গিয়েছে তাদের। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তালিকায় চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তান।

এদিন রাঁচিতে একম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ জয় করে ভারত। এদিন রাঁচিতে ইংরেজদের ৫ উইকেটে হারায় রোহিত শর্মার দল। এই জয়ের ফলে সিরিজে ৩-১ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এদিন ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল এবং ধ্রুভ জুরেল। ৫২ রানে অপরাজিত শুভমন গিল । ৩৯ রানে অপরাজিত ধ্রুভ।

আরও পড়ুন- একম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...