Wednesday, April 1, 2026

সিগারেট টানা মেয়েটাই ঘোমটা দিয়ে মিথ্যা বলছে! সন্দেশখালি নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা

Date:

Share post:

সন্দেশখালি (Sandeskhali) নিয়ে এবার বিস্ফোরক তৃণমূল নেতা তথা বিধায়ক শওকত মোলা (Saokat Molla)। বিজেপি (BJP) সহ বিরোধীদের নিশানা করে শওকতের দাবি, “সন্দেশখালিতে প্রতিদিন কলকাতা থেকে পাঁচ হাজার, দশ হাজার, বিশ হাজার লোক ভাড়া করে আনছে বিরোধীরা। যে মেয়েটা ক্যামেরার সামনে ঘোমটা দিয়ে কথা বলছে, পরবর্তীকালে সেই মেয়েটাকে সিগারেট টানছে ছবিতে দেখা যাচ্ছে। সবটাই মিথ্যা ঘটনা দেখাচ্ছে সারাদিন টিভিতে। আসলে বিজেপি-সিপিএম গন্ডগোল পাকানোর চেষ্টা করছে।”

শওকত আরও বলেন, “১২ বছর ধরে নাকি ওই এলাকায় অত্যাচার চলেছে। বলছে ধর্ষণ হয়েছে। তা কেউ একজন ছবি তুলে পাঠাতে পারেনি মোবাইলে। সবটাই মিথ্যে ঘটনা। সারাদিন টিভি খুললে শুধু সন্দেশখালি আর সন্দেশখালি। ৯০ শতাংশ ঘটনা মিথ্যা দেখানো হচ্ছে টিভিতে।সন্দেশখালিতে দুটো তিনটে জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। কেন্দ্র থেকে বিজেপি লোক পাঠাচ্ছে। কারণ, তৃণমূলকে কালিমালিপ্ত করতে হবে। তৃণমূলকে জায়গা থেকে হটাতে হবে।”

 

 

 

 

Related articles

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা...

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...