Saturday, June 27, 2026

যোগীরাজ্যে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক্টরের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫ শ্রমিক

Date:

Share post:

ফের যোগীরাজ্যে (Yogi Adityanath State) ভয়াবহ পথ দুর্ঘটনা (Bus Accident) ! বাস ও ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে ৬ শ্রমিকের (Workers)। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত সোয়া ১১টা নাগাদ উত্তরপ্রদেশের সমাধগঞ্জ এলাকার কাছে ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ শ্রমিক। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানোর পর সেখানে এক শ্রমিকের মৃত্যু হয় বলে খবর। দুর্ঘটনায় আহত কমপক্ষে ছ’জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) জৌনপুর থেকে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল বাসটি। সমাধগঞ্জ এলাকার কাছাকাছি বাসটি পৌঁছতেই অপর দিক থেকে আসা একটি ট্র্যাক্টরের সজোরে ধাক্কা লাগে। এরপরই ট্রাক্টরে থাকা ১২ শ্রমিকের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ শ্রমিকের। তাঁরা সকলেই আলিশাহপুর গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তবে এদিন দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ। পরে আহত অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...