Wednesday, March 11, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ জিতে কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

আজ রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে জয় পায় ভারতীয় দল। ইংরেজদের ৫ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজ পকেটে পোরে ভারতীয় দল। সিরিজে জয় পেলেও খুব একটা খুশি হতে পারছেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ক্ষোভ রয়েছে তাঁর। যাঁরা খেলছেন তাঁদের নিয়ে নয়, যাঁরা খেলছেন না তাঁদের নিয়ে।নাম না করে বিরাটের উদ্দেশেই ম্যাচ জিতে মুখ খুললেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে খেলছেন না বিরাট। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন তিনি। কোহলির জায়গায় খেলতে নামেন রজত পতিদার। তবে সেই জায়গায় বার বার ব্যর্থ হচ্ছেন রজত পতিদার। তাতে দলের সমস্যা হচ্ছে বলে মনে করছেন হিটম্যান। এই নিয়ে রোহিত বলেন, “ দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের না থাকা খুব একটা ভাল বিষয় নয়। কারণ, দীর্ঘদিন ধরে খেলে ওরা একটা জায়গা তৈরি করেছে। ওদের জুতোয় পা গলানো সহজ নয়। দলের ভিতরে থেকে নয়, কিন্তু বাইরে থেকে তো ওদের উপর চাপ থাকেই।” তবে রোহিতের মতে জুনিয়ররা আস্তে তৈরি হচ্ছেন বলে মনে করছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, “ তবে ওরা তৈরি হয়ে নেমেছে। প্রত্যেকের সামনেই উজ্জ্বল কেরিয়ার রয়েছে। তবে তার জন্য পরিশ্রম করে যেতে হবে। তবে এখন যে ভারতে এত ভাল ভাল ক্রিকেটার উঠে আসছে তাতে আমি খুব খুশি।”

রোহিত আলাদা করে প্রসংশা করেন ধ্রুভ জুরেলের। এই নিয়ে রোহিত বলেন, “ জুরেল দু’ইনিংসেই যা ব্যাট করেছে তাতে ওর প্রতিভা বোঝা যাচ্ছে। প্রথম ইনিংসে ও ৯০ রান না করলে আমরা সমস্যায় পড়তাম, ওর জন্যই খেলায় ছিলাম।”

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার জয়ে বিরাট বার্তা সচিন-কোহলির

spot_img

Related articles

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ আনতে শেষ পর্যায়ে সই সংগ্রহ প্রক্রিয়া। এসআইআর (SIR)...

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ: সংখ্যালঘু চাকরিপ্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ

কর্মসংস্থানের জন্য নতুন পদ সৃষ্টিই নয়, চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণেও নতুন দিশা দেখিয়েছে বাংলার বর্তমান প্রশাসন। যার প্রত্যক্ষ ফল সর্বভারতীয়...

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...