Friday, June 26, 2026

সন্দেশখালিতে জমি ফেরত পেলেন ২৩৯ জন

Date:

Share post:

সন্দেশখালিবাসীদের একের পর এক জমি ফিরিয়ে দিচ্ছে প্রশাসন। জবরদখল করা ভেড়ির জমিও ফেরত পাচ্ছেন তাঁরা। এদিন পর্যন্ত ২৩৯ জমি ফেরত পেয়ে গিয়েছেন সন্দেশখালি ২ নম্বর ব্লকে। ভেড়ির নোনা জলে সেই জমিতে চাষ করবেন কী করে তা নিয়ে চিন্তার ভাঁজ জমেছিল মানুষের মধ্যে। এবার সেই সমস্যার সমাধানেও এগিয়ে এল রাজ্য সরকার।

সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিভিন্ন চাষযোগ্য জমি যা নোনাজলে পরিপূর্ণ ছিল তা নতুন করে চাষযোগ্য জমিতে রূপান্তরিত করার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেই জমিকে কী পদ্ধতিতে উর্বর করা যায় তা নিয়ে মঙ্গলবার বিডিও আলোচনা করেন রাজ্য স্তরের বিশেষজ্ঞ দলের সঙ্গে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (কোষাগার) কাজল কুমার রায় সহ অন্যান্যরা। সূত্রের খবর, ৬০ জন আবেদন করেছিলেন তাঁদের জমিতে কীভাবে চাষ করবেন। তার পরিপেক্ষিতে এদিন তাঁদের নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। তাঁদেরকে বোঝানো হয় কীভাবে জমি থেকে নোনা জলের প্রভাব কাটিয়ে জমিগুলিকে চাষযোগ্য করে তোলা যায়। বিডিও অরুণ সামন্ত বলেন, সেমিনার থেকে কৃষকদের জানানো হয়, প্রথমে মাটির নুনের পরিমাণ টেস্ট করে সেখানে মিষ্টিজল দিয়ে মাটির লবণাক্ত ভাব মিটিয়ে ধাপে ধাপে চাষ করতে হবে। এই সব কাজই সরকারের তত্ত্বাবধানে করা হবে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার মানুষেরা।

আরও পড়ুন –আম্বানি-পুত্রের প্রাক বিবাহের মেনুতে এলাহি আয়োজন! থাকছে ২৫০০ পদ

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...