Wednesday, June 24, 2026

আম্বানি-পুত্রের প্রাক বিবাহের মেনুতে এলাহি আয়োজন! থাকছে ২৫০০ পদ

Date:

Share post:

বিশ্বের অন্যতম ধনকুবেরের ছেলের বিয়ে বলে কথা! তাই একটু ব্যতিক্রম তো হবেই! আগামী ১-৩ মার্চ প্রাক-বিয়ের অনুষ্ঠান। গুজরাটের জামনগরে আম্বানিদের বিলাসবহুল বাগানবাড়িতে আয়োজন করা হয়েছে অনন্ত এবং রাধিকার মার্চেন্টের জমকালো প্রাক বিবাহের অনুষ্ঠান। অনন্তের বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে।

এই তিন দিনের অনুষ্ঠানের জন্যে অতিথি তালিকা ১০০০ ছোঁয়া। বলিউড তারকারা তো থাকছেনই সঙ্গে নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন মার্ক জুকারবার্গ, বিল গেটস, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প থেকে শুরু করে বিদেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা। হাই প্রোফাইল অতিথিদের জন্যে আয়োজন করা হয়েছে আড়াই হাজার খাবারের পদ। প্রি-ওয়েডিং জন্য ইন্দোরের প্রায় ২১ জন শেফের একটি বিশেষ দল প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে ইন্দোরি খাবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পার্সি, থাই, মেক্সিকান, জাপানিজ খাবারও রাখা হয়েছে।

তিন দিনের জন্য অতিথিদের ২৫০০ ধরনের খাবার পরিবেশন করা হবে। সময় ধরে খাবার সরবরাহ করা হবে। যেমন প্রাতরাশে থাকছে ৭৫ রকমের খাবার। মধ্যাহ্নভোজে ২২৫ রকমের। এবং ২৭৫ রকমের পদ থাকবে নৈশভোজে। এরপরেও মধ্যরাতে যদি কারও খিদে পায়, তাঁদের জন্য ৮৫ রকমের পদ গরম গরম সরবরাহ করা হবে রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত। অতিথিদের জন্য নিরামিষ খাবারের একটি বিশেষ ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে এক এলাহি রাজকীয় আয়োজন বললেও হয়তো কম হবে।

২০২৩ সালের জানুয়ারি মাসে বাগদান অনুষ্ঠান হয় অনন্ত ও রাধিকার। এরপর থেকে রিলায়েন্সের সব অনুষ্ঠানেই দেখা গিয়েছে রাধিকা মার্চেন্টকে। মার্চে প্রাক বিবাহ সেরে জুলাই মাসের ১২ তারিখ মুম্বইতে রাজকীয় অনুষ্ঠান করে বিবাহ করবেন অম্বানি পুত্র অনন্ত অম্বানি।

আরও পড়ুন- অর্থ দফতরের অনুমোদন ছাড়াই মিলবে রাজ্যের তিনটি প্রকল্পের টাকা, ঘোষণা নবান্নের

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...