Thursday, June 25, 2026

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিনোদন জগতের ৪ জনপ্রিয় তারকা!

Date:

Share post:

বিনোদন জগতে দুঃসংবাদ, বিহারের কাইমুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক জনপ্রিয় অভিনেত্রী সহ ৩ তারকা। পুলিশ সূত্রে খবর সোমবার বিহারের কাইমুর জেলায় একটি ট্রাক, এসইউভি (SUV) এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে নিহত নয়জনের মধ্যে ভোজপুরি গায়ক ছোটু পান্ডে (Chotu Pandey) ছিলেন। এছাড়াও অভিনেত্রী আঁচল তিওয়ারি (Anchal Tiwari) এবং সিমরন শ্রীবাস্তবও (Simran Srivastava) এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। উঠতি তারকাদের এভাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সতীর্থরা।

গজল কিং পঙ্কজ উধাসের মৃত্যুর রেশ কাটার আগে ফের দুঃসংবাদ বিনোদন জগতে। মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে পথ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে , দুই মহিলা-সহ আটজনের একটি গাড়িকে  প্রথমে একটি  মোটরসাইকেল ধাক্কা দেয়। এরপরই এসইউভি এবং বাইক অন্য লেনে চলে যায়, সেখানে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে আবার ধাক্কা লাগে। ঘটনাস্থল থেকে পালিয়ে যান গাড়ির চালক। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে ভোজপুরি গায়ক বিমলেশ পান্ডে ওরফে ছোটু, আঁচল তিওয়ারি, সিমরন শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র এবং বাগিশ পাণ্ডে মারা গেছেন বলে জানা যায়।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...