Monday, April 6, 2026

আজ পুরুলিয়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে আজ পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার থেকেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য স্থগিত থাকা জেলা সফর শুরু করেন মুখ্যমন্ত্রী(CM)। জঙ্গলমহল জুড়ে একের পর এক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার দুর্গাপুরে থাকার পর আজই হেলিকপ্টারে পুরুলিয়া (Purulia )পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।

লোকসভা নির্বাচনের প্রাক্কালে একগুচ্ছ উন্নয়নের বার্তা নিয়ে দ্বিতীয় দফায় জেলা সফরে বাংলার মুখ্যমন্ত্রী। গতকাল অন্ডাল বিমানবন্দরে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর সোজা দুর্গাপুরে চলে যান তিনি। সেখানে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বকে নিয়ে একদফা বৈঠক সারেন। আজ পুরুলিয়ায় সভা সেরে বিকেলেই পুরুলিয়া বাঁকুড়া পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাতে বাঁকুড়ায় থাকবেন। পরের দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ার খাতড়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।এই জেলার জন্য এক হাজার কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। পরের দিন অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার জন্যই ৫০০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা। পাশাপাশি এবারের সফরে সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে অলচিকি ভাষায় প্যারা-টিচার নিয়োগেরও বেশ কিছু বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।


Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...