Monday, April 6, 2026

Kunal Ghosh: নির্মলার ভিত্তিহীন অভি.যোগের জবাবে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

নিজের ঘর দুর্নীতির আখড়া। অথচ কেন্দ্রীয় বিজেপির নেতা-মন্ত্রীরা আদাজল খেয়ে বাংলার বদনাম করতেই ব্যস্ত। সন্দেশখালি ইস্যুতে বাংলার নামে কুৎসা রটানোয় এই ভাষাতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (Nirmala Sitaraman) ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বাংলার আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাকগলানো নিয়ে কুণালের বক্তব্য, কলকাতা হাইকোর্টের (Calcutta Hight Court) স্থগিতাদেশের জন্যই এতদিন হাত-পা বাঁধা ছিল রাজ্য পুলিশের। এখন আদালতের তরফে কোনও জটিলতা নেই। সন্দেশখালি নিয়ে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পুলিশ। প্রশাসন বলে দিয়েছে, সাতদিনের মধ্যেই গ্রেফতার হবেন মূল অভিযুক্ত শেখ শাহজাহান। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, দেখতে থাকুন।

মঙ্গলবার কলকাতায় এসে সন্দেশখালি নিয়ে পুলিশ ও সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিজেপির এই মিথ্যাচার ও ভিত্তিহীন অভিযোগের পাল্টা দিয়ে তৃণমূল মুখপাত্রের প্রশ্ন, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে কীসের ভিত্তিতে অভিযোগ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? দেশের ব্যাঙ্কগুলিকে লুঠে যে ডাকাতরা দেশ ছেড়ে পালিয়েছে, তাঁদের ধরতে পারছেন না কেন? নাকি বিজেপির বন্ধু বলে তাঁদের ধরছেন না? তাঁদের ফিরিয়ে আনার জন্য আপনারা কী করেছেন? আপনারা তো সেইসব ব্যাঙ্ক জালিয়াতদের নিরাপত্তা দিয়েছেন। ওই ডাকাতদের দেশে ফিরিয়ে আনার জন্য বিজেপি সরকার এতদিনেও কোনও পদক্ষেপ নেয়নি। সীতারমনকে কুণালের সাফ পরামর্শ, আগে নিজের দায়িত্ব পালন করুন, তারপর বাংলার নামে কুৎসা রটাবেন কি না, সে বিষয়ে ভাববেন।

আরও পড়ুন- সন্দেশখালিতে জমি ফেরত পেলেন ২৩৯ জন

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...