Monday, April 6, 2026

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্র.য়াত গজলশিল্পী পঙ্কজ উদাস, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সঙ্গীত জগতে আরও এক নক্ষত্র পতন। প্রয়াত গজলশিল্পী পঙ্কজ উদাস। দীর্ঘ রোগ ভোগের পর সোমবার তাঁর মৃত্যু সংবাদ জানানো হয় তাঁর পরিবারের পক্ষ থেকে। ৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। সোমবার সকাল ১১টায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যামে তিনি লিখেছেন প্রবীন সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাসের প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। তিনি ছিলেন আমাদের সময়ের ভারতীয় গজলের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল ভারতীয় সঙ্গীত জগতের।

সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় শিল্পীর টিমের তরফে। সেখানে জানানো হয়, পঙ্কজ স্যার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন একেবারেই সুস্থ ছিলেন না। আজ সকাল ১১টা নাগাদ ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পদ্মশ্রী পঙ্কজ উধাসের জন্ম ১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেতপুরে। ১৯৮০ সালে প্রকাশিত হয় তাঁর নয়া গজল অ্যালবাম। ‘আহাট’ নামে অ্যালবাম প্রকাশ করে তিনি তাঁর সংগীতজীবন শুরু করেন। বলিউডে সঞ্জয় দত্তের ‘নাম’ ছবির জন্য বিখ্যাত ‘চিঠি আয়ি হ্যায়’ গানটি গেয়ে তিনি পৌঁছে যান জনপ্রিয়তা শীর্ষে। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’-এর মতো একাধিক সৃষ্টি রয়েছে তাঁর ঝুলিতে।

৭২ বছর বয়সী এই শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের আরেক শিল্পী সোনু নিগম। ‘শৈশবের অন্যতম অংশ’ শিল্পীর প্রয়াণে নিজের শোক প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন- অলৌকিক কাণ্ড! ঘুম ভেঙে জেগেই কাজ শুরু জাপানের চন্দ্রযান স্লিমের 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...