Saturday, April 4, 2026

মেয়ে ভামিকাকে নিয়ে লন্ডনের রেস্তরাঁয় বিরাট, ভাইরাল ছবি

Date:

Share post:

সদ্য পুত্র সন্তানে বাবা হয়েছেন বিরাট কোহলি। ছেলের নাম রেখেছেন অকায়। আর এবার মেয়ে ভামিকাকে নিয়ে বেড়াতে বেরিয়ে গেলেন বিরাট কোহলি। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। দেখা যাচ্ছে, মেয়েকে নিয়ে রেস্তরাঁয় বিরাট।

কন্যা ভামিকার ছবি কোনওদিন প্রকাশ্যে আনতে চাননি তারকা দম্পতি বিরাট-অনুষ্কা। তবে ভাইরাল হওয়া ছবিতে বেশ পরিস্কার দেখা যাচ্ছে ভামিকার মুখ। সঙ্গে রয়েছেন বিরাটও। সূত্রের খবর, লন্ডনের এক রেস্তরাঁতে এই ছবি তোলা হয়েছে। মেয়েকে সঙ্গে নিয়ে এই রেস্তরাঁতে গিয়েছিলেন বিরাট । বিরাট ও ভামিকা একটা টেবিল-চেয়ারে বসে খাবার খাচ্ছেন। দু’জনেরই পরনে ছিল সাদা-কালো পোশাক।এই ছবি কবে তোলা হয়েছে সেই নিয়ে কিছুই জানা যায়নি।পরিবার নিয়ে এই মুহূর্তে লন্ডনে রয়েছেন কোহলি। গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্কা শর্মা দ্বিতীয়বার সন্তানের জন্ম দিয়েছেন। ২০ ফেব্রুয়ারি সেই খুশির খবর সোশাল মিডিয়াতে জানিয়েছিলেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নেই বিরাট। তবে সিরিজের পঞ্চম টেস্টে তিনি ফিরবেন কিনা, সেই নিয়ে জল্পনা চলছে ক্রিকেটভক্তদের আর তার মধ্যেই প্রকাশ্যে এল বিরাট-ভামিকার এই ছবি।

আরও পড়ুন- ফের একবার বিরাটকে খোঁচা গাভাস্করের, কী বললেন তিনি ?


Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...