Saturday, April 4, 2026

কোভিড আক্রান্ত হয়ে মৃত ২৪ বছরের যুবক!

Date:

Share post:

বসন্ত আসতে না আসতেই রোগ জীবাণুর প্রাদুর্ভাব চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের (Health Experts)। একদিকে সাধারণ জ্বর সর্দি-কাশি অন্যদিকে ভাইরাল ফিভারের মাঝে খবর এলো কোভিড ১৯- এ আক্রান্ত হয়ে রোগী মৃত্যুর। সূত্রের খবর বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) মৃত্যু হয়েছে ২৪ বছরের যুবকের।

মৃতের পরিবার সূত্রে খবর কলকাতার নেহেরু কলোনির রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা আশিষ হালদার (Ashish Haldar) বেশ কিছুদিন ধরে জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। গত মঙ্গলবার তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়৷ এরপর কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরে বেলেঘাটা আই ডি হাসপাতালের স্থানান্তরিত করা হয়৷ যদিও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ডেথ সার্টিফিকেটে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর উল্লেখ আছে বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা।


Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...