Thursday, June 25, 2026

রাঁচিতে টেস্ট জিতেই নাম না করেই ঈশানদের নিয়ে মুখ খুললেন রোহিত

Date:

Share post:

রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে ইংরেজদের বিরুদ্ধে ম্যাচ ম্যাচের সিরিজ পকেটে পোরে টিম ইন্ডিয়া। আর এই জয়ের পরেই নাম না করে ঈশান কিষাণদের নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক। বলনেল যাদের মধ্যে খেলার খিদে নেই, তাদের সুযোগ দিয়ে কোন লাভ হবে না।

এই নিয়ে রোহিত বলেন, “ যাদের মধ্যে খিদে রয়েছে তাদেরই সুযোগ দেওয়া হবে। খিদে না থাকলে সুযোগ দিয়ে কোনও লাভ নেই।” এরপরই রোহিত আরও বলেন, “এই দলে এমন কেউ নেই যার মধ্যে খিদে নেই। যারা এখানে আছে এবং যারা নেই, প্রত্যেকে খেলতে চায়। কিন্তু টেস্ট ক্রিকেটে সুযোগ খুব কমই পাওয়া যায়। যদি সেটা কেউ কাজে না লাগায় সে হারিয়ে যাবে।”

রঞ্জি না খেললেও আইপিএলের জন্য প্রস্তুত হচ্ছেন ঈশান কিষাণ। তাহলে কি টি-২০ লিগই কি তরুণদের আকর্ষণের আসল কারণ ? এর জবাবে নাম না করে রোহিত বলেন, “টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ফরম্যাট। যদি আপনি এই ফরম্যাটে উন্নতি এবং সাফল্য চান, তাহলে খিদে থাকতেই হবে। আমরা জানি কাদের মধ্যে খিদে রয়েছে আর কাদের নেই। যাদের খিদে রয়েছে, যারা কঠিন পরিস্থিতিতে খেলতে চায়, তা হলে প্রাধান্য দেওয়া হবে।”

আরও পড়ুন- মেয়ে ভামিকাকে নিয়ে লন্ডনের রেস্তরাঁয় বিরাট, ভাইরাল ছবি

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...