Saturday, April 11, 2026

আদর্শ আচরণবিধি চালুর ২৪ ঘণ্টার মধ্যে কলকাতার রাস্তা থেকে খুলতে হবে সব পোস্টার, বৈঠকে জানাল কমিশন

Date:

Share post:

আদর্শ আচরণবিধি চালুর ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুরসভা এলাকা থেকে পোস্টার, ব্যানার খুলে ফেলতে হবে। এই কাজে সাহায্য করবে কলকাতা পুরসভা। কলকাতা-সহ দুই ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে জানাল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস।

কমিশনের তরফে বলা হয়েছে, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে, এমন কোনও পোস্টার বা ব্যানার ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর শহরে রাখা চলবে না। ওই পোস্টারগুলি সরিয়ে ফেলতে হবে ২৪ ঘণ্টার মধ্যেই। রাজনৈতিক পোস্টার ছাড়াও এই তালিকায় থাকছে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারমূলক পোস্টার এবং ব্যানার। কমিশন সূত্রে খবর, অন্য জেলার ক্ষেত্রেও জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কলকাতার ক্ষেত্রে পুরসভায় ওই কাজ করে থাকে। তাই আলাদা করে তাদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেওয়া হল।

আরও পড়ুন- লোকসভা নির্বাচনের আগে কোন জেলায় কত কোম্পানি বাহিনী? জানাল কমিশন

 

Related articles

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল...

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...