Tuesday, February 24, 2026

সিপিএম থেকে শুভেন্দুই তৃণমূলে এনেছিল শাহজাহানকে!ছবি প্রসঙ্গে খোঁচা কুণালের

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরই নড়েচড়ে বসে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়, সন্দেশখালির শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোনও বাধা নেই রাজ্য পুলিশের। এরপর শাসকদল তৃণমূলের তরফে দাবি করা হয় সাত দিনের মধ্যে পুলিশের হাতে গ্রেফতার হবে শাহজাহান।

এদিকে বুধবার তৃণমূলের সেই বক্তব্যকে হাতিয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ইতিমধ্যে পুলিশের নিরাপদে হেফাজতে রয়েছেন সন্দেশখালির শেখ শাহজাহান। পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, “এতই যখন জ্ঞান, তাহলে শুভেন্দুই বলে দিন ঠিক কোথায় রাখা হয়েছে শাহজাহানকে।”

বুধবার শুভেন্দু এক্স হ্যান্ডলে দাবি করেন, “সন্দেশখালির স্কাউন্ড্রেল শেখ শাহজাহান গতকাল রাত ১২টা থেকে মমতার পুলিসের হেফাজতে রয়েছেন। তাকে বারমাজুর – ২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়, যখন তিনি প্রভাবশালী মধ্যস্থতাকারীদের মাধ্যমে মমতার পুলিসের সঙ্গে একটি চুক্তিতে সমঝোতা করতে সক্ষম হন যে, পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তার যথাযথ যত্ন নেওয়া হবে। কারাগারে থাকাকালীন তাকে ফাইভ স্টার সুবিধা দেওয়া হবে এবং একটি মোবাইল ফোনের অ্যাক্সেস থাকবে, যার মাধ্যমে তিনি কার্যত তোলামুল পার্টিকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। এমনকি উডবার্ন ওয়ার্ডের একটি বিছানা তার জন্য প্রস্তুত এবং খালি রাখা হবে যদি তিনি সেখানে কিছু সময় কাটাতে চান।”

এরপরই আসরে নামে তৃণমূল। শুভেন্দুকে মোক্ষম জবাব দিয়ে কুণাল ঘোষ বলেন, “আরে ওর সঙ্গেই তো শাহজাহানের ছবি আছে। যত দিন সিপিএমে ছিল, সিপিএমে ছিল। পরে শুভেন্দুরাই তো ওকে তৃণমূলে এনেছিল। শুভেন্দুদের সঙ্গে দহরম-মহরম। শুভেন্দু এখন বলে দিক ঠিক কোথায় রয়েছে।”

 

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...