Friday, June 26, 2026

শিলদা মামলায় ১৩ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা!

Date:

Share post:

শিলদা মামলায় (Silda Case)দোষী ১৩ জনের যাবজ্জীবনের সাজা ঘোষণা করল আদালত। মঙ্গলবার অভিযুক্ত ২৪ জনকেই দোষী সাব্যস্ত করে মেদিনীপুরের দায়রা আদালত (Medinipur Court)। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি EFR ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় ২৪ জন জওয়ান প্রাণ হারান। এ কে ৪৭ রাইফেল-সহ বেশ কিছু অস্ত্রও লুট হয়। সেই মামলায় এবার অভিযুক্ত ২৩ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। আজ শুনানি শুরু হতেই অভিযুক্ত ১৩ জনের ১০ হাজার টাকা জরিমানা-সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। জরিমানা অনাদায়ে শাস্তির মেয়াদ আরও ৩ মাস বাড়তে পারে বলে জানানো হয়েছে।

‘ইস্টার্ন ফ্রন্টিয়ার্স রাইফেলস’-র (Eastern Frontiers Rifles) ক্যাম্পে হামলার ঘটনায় ১৪ জন জেলবন্দি ছিলেন। বাকি ১০ জনের মধ্যে একজন মারা যান। তাই গতকাল এই মামলার শুনানিতে ২৩ জনকেই দোষী সাব্যস্ত করে আদালত। আজ ১৩ জনের সাজা ঘোষণা করা হল। বৃহস্পতিবার বাকি দশজনের শুনানি হবে বলে আদালত সূত্রে খবর।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...