Saturday, April 4, 2026

ব্রিগেডের প্রস্তুতিতে বাংলা জুড়ে ৫০০ সভা তৃণমূলের, বক্তার তালিকায় ৭০ জন হেভিওয়েট

Date:

Share post:

লোকসভা ভোটের আগে নিজেদের শক্তি প্রদর্শনে আগামী ১০ মার্চ ব্রিগেডে ‘জনগর্জন সভা’ তৃণমূলের। আর সেই সমাবেশের প্রচারের জন্য ১০ দিন ধরে রাজ্যের ব্লকে-ব্লকে লাগাতর কর্মসূচি ঘাসফুল শিবিরের। ২৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত রাজ্যের ব্লকে-ব্লকে মিটিং, মিছিব করবে ঘাসফুল শিবির। অন্তত ৫০০টি সভা হবে। ব্রিগেডকে সামনে রেখে ৬০ লাখ পোস্টার ব্যানার ছাপানো হয়েছে বলেও তৃণমূল সূত্রে খবর।

রাজ্যের সমস্ত ব্লকের পাশাপাশি কলকাতার প্রতিটি ওয়ার্ডে কর্মী সম্মেলন ও সভা করা হবে। এই সভাগুলি সফল করতে স্থানীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্যস্তরের নেতা থেকে সাংসদ, বিধায়ক, মন্ত্রী, জেলা সভাপতি, জনপ্রতিনধিরা থাকবেন। প্রস্তুতি সভায় বক্তব্য রাখার জন্য ইতিমধ্যেই দলের ৭০ হেভিওয়েট নেতা-নেত্রীর এই তালিকা তৈরি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলে থাকবেন তারকারাও।

তৃণমূলের তরফে দলীয় ভাবে আগেই ঘোষণা করা হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেকের সেনাপতিত্বে এবার ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছে। তৃণমূলের লক্ষ্য মহাসমাবেশে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া।

আরও পড়ুন- SLST নিয়োগে আইনি জট কাটাতে বৈঠক, সরকার খোলা মনে বিচার করছে: কুণাল ঘোষ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...