Saturday, April 4, 2026

ফের কানাডা থেকে নিখোঁজ পাক বিমানসেবিকা! হোটেলে তল্লাশি চালাতেই উদ্ধার ‘রহস্যজনক’ নোট

Date:

Share post:

আচমকাই নিখোঁজ পাক বিমানসেবিকা (Air Hostes)! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলস্থূল পড়ে গিয়েছে বলে খবর। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (Pakistan International Airlines) বিমান কানাডায় (Canada) অবতরণের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না বিমানসেবিকা মরিয়ম রাজাকে (Mariyam Raja)। তবে তিনি আচমকা কোথায় উধাও হয়ে গেলেন তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন পাক প্রশাসন। ইতিমধ্যে, টরেন্টো (Torrento) থেকে করাচিগামী PK-784 বিমানে তাঁকে দেখতে না পাওয়ায় শুরু হয়েছে তল্লাশি। তবে আচমকা কোথাও উধাও (Missing) হয়ে গেলেন তিনি? তা নিয়ে আইনি পদক্ষেপের পথে এবার হাঁটতে চলেছে পাকিস্তান।

বিষয়টা কী?

গত সোমবারই ইসলামাবাদ বিমানবন্দর থেকে টরেন্টোগামী বিমানে ওঠেন মরিয়ম। কিন্তু এরপর কানাডা বিমানবন্দরে অবতরণের পর থেকেই আর ওই বিমানসেবিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাকিস্তানের ওই বিমান সংস্থার। তিনি দীর্ঘ ১৫ বছর আগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে যোগদান করছিলেন। দীর্ঘ সময় ওই সংস্থায় কাজ করার পরও আচমকা কীভাবে তিনি গায়েব হয়ে গেলেন তা নিয়ে পাক বিমান সংস্থার আশঙ্কা কিছুতেই পিছু ছাড়ছে না। যদিও পরে কোনও দিশা না পেয়ে মরিয়ম কানাডার যে হোটেলে ছিলেন সেখানে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পাক বিমান কর্তৃপক্ষের। পরে হোটেল রুমে দেখা যায় তাঁর একটি ইউনিফর্মে লেখা ‘Thank You PIA’। আর এরপর থেকেই আরও জটিল হচ্ছে পরিস্থিতি। তবে এখনও পর্যন্ত ওই বিমান সেবিকার খোঁজ মেলেনি বলেই সূত্রের খবর। তবে মরিয়ম ইসলামাবাদ থেকে ক্রু মেম্বার হিসাবে কানাডায় পৌঁছলেও ফিরতি ফ্লাইটে তাঁর দেখা না মিলতেই নড়চড়ে বসে পাক বিমান সংস্থাটি।

তবে এমন ঘটনার জন্য কানাডার আইনকেই কাঠগড়ায় তুলেছে পাক এয়ারলাইন্সের মুখপাত্র। তিনি সাফ জানিয়েছে চলতি বছর এই নিয়ে দু’বার এমন ঘটনা ঘটল। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, গত জানুয়ারি মাসেই ঠিক এমন ঘটনা সামনে আসে। পাক বিমানসেবিকা ফাইজা মুখতার কানাডা বিমান বন্দরে গত জানুয়ারি মাসে অবতরণ করলে তাঁরও খোঁজ মেলেনি বলে খবর। এছাড়া গত বছরই কর্তব্যরত অবস্থায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৭ বিমানসেবিকা নিখোঁজ হয়ে যান। কিন্তু বারবার এমন ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন পাক প্রশাসন। ইতিমধ্যে বিষয়টি যাতে আর নতুন করে না হয় সেকারণে নতুন করে কানাডার সঙ্গে কথাবার্তা চলাচ্ছে পাক বিমান সংস্থাটি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...