Thursday, April 2, 2026

উপাচার্য নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিক সুপ্রিম কোর্ট, আবেদন শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

উচ্চশিক্ষাকে পাগলা গারদ করতে চাইছেন রাজ্যপাল (Governor), এই নিয়ে আগেই সুপ্রিম কোর্টের(Supreme Court) দৃষ্টি আকর্ষণ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৃহস্পতিবার ফের একবার তা নিয়ে সরব হলেন শিক্ষামন্ত্রী। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যর পদ শূণ্য। এতে চরম ক্ষতি হচ্ছে। শীর্ষ আদালতের কাছে ব্রাত্য বসুর আবেদন, দ্রুত ব্যবস্থা করা হোক। রাজ্যপালের খামখেয়ালীপনার কারণে উপাচার্য নিয়োগে জট তৈরি হয়েছে।

এই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, দার্জিলিং হিল ইউনিভার্সিটিতে উপাচার্য নেই কিন্তু সেখানে কাজকর্ম সুষ্ঠভাবে হচ্ছে কারণ সেখানে যোগ্য ব্যক্তিকে বসানো হয়েছে। কেন্দ্রের গাফিলতির কারণেই এই বিষয়গুলি হচ্ছে। এই বিষয়টি সুপ্রিমকোর্টে বিচারাধীন। আমরা চাই যদি সুপ্রিমকোর্ট মনে করে পুরোটাই আচার্য সামলাবে তাহলে সেই সিদ্ধান্ত নিক। কিন্তু বারবার তারিখ পেছানোয় বিশ্ববিদ্যালয়গুলোতে অসহিষ্ণুতা, নৈরাজ্য, অস্থিরতা তৈরি হচ্ছে। মন্ত্রী আরও বলেন, রাজভবনের পক্ষে একা উপাচার্য নিয়োগ করে সবটা সামলানো সম্ভব নয়। এটা আমাদের একত্রে করার কথা ছিল, ভারতীয় সংবিধানে সে কথাই লেখা আছে। কেউ যদি এই বিষয়টা একতরফা করতে চায় তাহলে যা হওয়ার তাই হচ্ছে।

আরও পড়ুন- ‘সশরীরে নয়, ভার্চুয়ালি হাজিরা দিতে প্রস্তুত’! সিবিআই তলব এড়িয়ে সাফ জানালেন অখিলেশ

 

Related articles

ইংরেজবাজারের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ করছে...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...