Saturday, March 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এগিয়ে থেকেও ওড়িশা এফসির কাছে ১-২ গোলে হারাল ইস্টবেঙ্গল এফসি। মরশুমের দ্রুততম গোল করেও ফের দুই গোল খেয়ে হারতে হল লাল-হলুদকে। প্রথম মিনিটেই পিভি বিষ্ণুর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ওড়িশার রক্ষণকে বোকা বানিয়ে গোল করেন বিষ্ণু। তবে সেই গোল ধরে রাখতে না পেরেই হারতে হল লাল-হলুদকে, ২-১ গোলে।

 

২) ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ক্রিকেটার ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়রকে। অবাধ্যতার শাস্তিস্বরূপ বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন দুই ক্রিকেটার। গতকালই পেশ করা হয়েছে এই বার্ষিক চুক্তির তালিকা। সেখানে ৩০ জনের তালিকায় নেই ঈশান-শ্রেয়াস। আর এবার এই দুই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের মতে, জোরালো কামব্যাক করবে এই দুই প্রতিভাবান ক্রিকেটার।

৩) ৭ মার্চ ধরমশালায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। আর এই ম্যাচের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চোটের কারণে দলে সুযোগ পেলেন না কে এল রাহুল। তবে দলে ফিরলেন যশপ্রীত বুমরাহ। ছেড়ে দেওয়া হল ওয়াশিংটন সুন্দরকে। ইতিমধ্যে ইংরেজদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার দল। সিরিজে ৩-১ এগিয়ে টিম ইন্ডীয়া। শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। তবুও এই ম্যাচ হালকাভাবে নিতে নারাজ ভারতীয় দল।

৪) ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ক্রিকেটার ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়রকে। অবাধ্যতার শাস্তিস্বরূপ বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন দুই ক্রিকেটার। গতকালই পেশ করা হয়েছে এই বার্ষিক চুক্তির তালিকা। সেখানে ৩০ জনের তালিকায় নেই ঈশান-শ্রেয়াস। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে , শ্রেয়স-ঈশানরা রঞ্জিট্রফি না খেলায় অবাক তিনি।

৫) বিশ্ব ফুটবলে বিস্ফোরন। ডোপিং-এর অভিযোগে নির্বাসিত ফ্রান্সের ফুটবলার পল পোগবা। চার বছরের জন্য নির্বাসিত তিনি। এমনটাই খবর ইতালির এক সংবাদমাধ্যমের। এই মুহুর্তে ক্লাব ফুটবলে জুভেন্তাসের হয়ে খেলেন পোগবা। ডোপিং-এর অভিযোগে আগামী চার বছর আর কোনও ধরনের পেশাদার ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি ।

আরও পড়ুন – এগিয়ে থেকেও ওড়িশার কাছে ১-২ গোলে হার লাল-হলুদের

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...