Saturday, June 20, 2026

গাজায় ফের হামলা ইজরায়েলের! সাহায্য কেন্দ্রে চলল এলোপাথাড়ি গুলি, বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

যুদ্ধ বিধ্বস্ত গাজায় (Gaza) ফের নতুন করে হামলা চালাল ইজরায়েল (Israel)। বৃহস্পতিবার গাজার একটি সাহায্য কেন্দ্রে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১০৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ইতিমধ্যে ৭০০ ছাড়িয়েছে। গাজা শহরের উত্তর এলাকায় অবস্থিত ওই সাহায্য কেন্দ্রে জড়ো হওয়া মানুষদের উপর নির্বিচারে হামলা চালায় ইজরায়েল সেনা। পাল্টা সেনা বাহিনীর মতে, তাঁদের উপর হামলার আশঙ্কা থেকেই পাল্টা আক্রমণ চালানো হয়েছে।

যদিও প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক ঘটনাকে একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি মন্ত্রকের তরফে নিশ্চিত করা হয়েছে এখনও পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বর্তমানে ৭৬০। ইতিমধ্যে আহতের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, খাবার জোগাড়ের তাগিদে সাধারণ মানুষ গাজা শহরের নাবুলসি এলাকার গোলচত্বরে জড়ো হয়েছিল। সেখানে এসে পৌঁছয় সাহায্যকারী ট্রাকও। আর সেই ট্রাক দেখতে পেয়েই মানুষ ছুটে আসে। অন্যদিকে, খাবার বোঝাই ট্রাকগুলির কাছেই দাঁড়িয়েছিল দুটি সেনা বাহিনীর ট্যাঙ্কও। সেনা বাহিনী মনে করেছিল উত্তেজিত মানুষ তাদের ওপর চড়াও হতে পারে। আর তার জেরেই আচমকা নেমে আসে আক্রমণ।

অন্যদিকে ইজরায়েল সেনা বাহিনীর মতে, গাজায় খাবারের ট্রাকগুলিকে ঘিরে ফেলেছিল সাধারণ মানুষ। তারা খাবার লুঠ করতে উদ্যোগ নিয়েছিল। সেই কারণে তাদের থামাতেই গুলি চালানো হয়। তবে গোটা ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন।

 

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...