Saturday, April 4, 2026

সিইএসসি ইউনিয়ন নির্বাচনে ঐতিহাসিক জয় পেল INTTUC

Date:

Share post:

সিইএসসির (CESC) ইউনিয়ন ভোটে ঐতিহাসিক জয় হল আইএনটিটিইউসি (INTTUC) অনুমোদিত শ্রমিক কর্মচারী ইউনিয়নের। শুক্রবার সবুজ আবির উড়িয়ে জয় উদযাপন করলেন রেকর্ড ভোটে জয়ী আইএনটিটিইউসি অনুমোদিত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা। ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।

এই প্রসঙ্গে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, মোট ভোটার ৫ হাজার ৭৪ জন। তার মধ্যে ভোট দিয়েছেন ৪ হাজার ৭৫৭ জন। তার মধ্যে ৪ হাজার ৬৫২টি ভোটই পেয়েছে আইএনটিটিইউসি অনুমোদিত ইয়নিয়ন। শতাংশের বিচারে ৯৭.৭৯ শতাংশ। বাকি বিরোধীরা এই সংখ্যার ধারে পাশে ছিল না। এই মার্জিন কখনও হয়নি। এই জয়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং আইএনটিটিইউসির প্রতিষ্ঠাতা সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sovan Deb Chatterjee) ধন্যবাদ জানানো হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, যারা এই ভোট ঠেকানো চেষ্টা করেছিল তারা পেয়েছে মাত্র ২ ভোট। সমস্ত চক্রান্তকে বানচাল করে যে উন্নয়নের জয় হয় তা এই ভোট দেখাল। ১০ মার্চ জনগর্জনের ব্রিগেড সমাবেশেও রেকর্ড সংখ্যক শ্রমিকরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন- ঘরের মাঠে দুরন্ত জয় বাগানের, জামশেদপুরকে হারাল ৩-০ গোলে

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...