Saturday, March 14, 2026

বাড়ল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন, নির্দেশিকা জারি অর্থ দফতরের

Date:

Share post:

চুক্তিভিত্তিক অস্থায়ী তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীদের বেতন বাড়াল রাজ্য সরকার। ১ এপ্রিল থেকে এই বেতনবৃদ্ধি কার্যকর হবে। শুক্রবার অর্থ দফতর থেকে এ সম্পর্কে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রতি বছর ১ জুলাই বেতন বৃদ্ধি হবে। তৃতীয় শ্রেণির কর্মীরা কাজে যোগ দিলেই মাসে বেতন পাবেন ১৭ হাজার টাকা। তাঁদের বার্ষিক বৃদ্ধি হবে ৬০০ টাকা। কাজের মেয়াদ পাঁচ বছর হলেই মাসিক বেতন পাবেন ২১ হাজার, বার্ষিক বৃদ্ধি হবে ৭০০ টাকা, ১০ বছর হলে মাসিক বেতন হবে ২৬ হাজার, বছরে বাড়বে ৮০০, ১৫ বছরের বেশি হলে ৩২ হাজার, বছরে বাড়বে ১০০০, ২০ বছরের বেশি হলে মাসিক বেতন হবে ৩৯ হাজার ও বছরে বাড়বে ১২০০ টাকা।

চতুর্থ শ্রেণির কর্মীরা কাজে যোগ দিলেই মাসে পাবেন ১৫ হাজার এবং বছরে বাড়বে ৫০০ টাকা। পাঁচ বছর মেয়াদ হলেই মাসে পাবেন ১৯ হাজার ও বছরে বাড়বে ৬০০ টাকা, ১০ বছর হলে মাসিক বেতন ২৪ হাজার ও বছরে বাড়বে ৭০০ টাকা। ১৫ বছর হলে মাসিক বেতন ৩০ হাজার, বছরে বাড়বে ৯০০ টাকা। ২০ বছর হলে মাসিক বেতন হবে ৩৭ হাজার, বছরে বাড়বে ১১০০ টাকা।

১ মে থেকে সরকারি কর্মীরা আরও যে চার শতাংশ মহার্ঘভাতা পাবেন, সেই সংক্রান্ত নির্দেশিকাও প্রকাশিত হয়েছে শুক্রবার। তাতে বলা হয়েছে, শুধু রাজ্য সরকারি কর্মীরাই নয়, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েত, নিগম, পর্ষদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং পারিবারিক অবসরভাতাভোগীরাও এই সুবিধা পাবেন। ২০২৪-এর জানুয়ারি মাসের ১ তারিখ থেকেও চার শতাংশ হারে অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধির পর ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা। মে মাসের পরে তা বেড়ে হবে ১৪ শতাংশ।

আরও পড়ুন- কোন্নগর কাণ্ড: অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...